সিলেট সীমান্তে বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

সিলেট সীমান্তে বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০১/২০২৪ ১০:৩৩:১৮ পূর্বাহ্ন

সিলেট সীমান্তে বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা

প্রতিকী ছবি


সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর চোরাকারবারিদের হামলার ঘটনায় মামলা হয়েছে। এতে ৩৫ জনের নাম উল্লেখ করে আরও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

গত সোমবার (২২ জানুয়ারি)  রাতে ৪৮ বিজিবি ব্যাটালিয়ন উৎমা ক্যাম্পের নায়েক আরিফুর রহমানর বাদী হয়ে সিলেটের কোম্পানীগঞ্জ থানায় এ মামলা করেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাত দুইটার দিকে কোম্পানীগঞ্জের উত্তর রণিখাই ইউনিয়নের উৎমা সীমান্তে বিজিবি অভিযান চালায়। ওই সীমান্তের ১২৫৫ নম্বর পিলারের কাছে চোরাকারবারিরা ভারত থেকে চিনি পাচার করে আনছিল। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাল অজ্ঞাত স্থানে রেখে হামলা চালায়। এ সময় তিন বিজিবি সদস্য আহত হন। বিজিবি সদস্যরা দুটি ফাঁকা গুলি ছুড়লে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান বলেন, বিজিবি সদস্যদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক