বালুচর মিড বার ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

বালুচর মিড বার ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০১/২০২৪ ১১:০৩:২৪ পূর্বাহ্ন

বালুচর মিড বার ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ

ছবি : নিজস্ব


কোম্পানীগঞ্জের বালুচরে ১ম মিড বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বালুচর নবজাগরণ স্পোর্টিং ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে।

মঙ্গলবার বিকেলে বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনালে মুখোমুখি হয় স্বাগতিক বালুচর ও ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম দল। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। এতে ১-০ গোলে বালুচর চ্যাম্পিয়ন হয়। খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন কালাইরাগ ক্রীড়া সংগঠক গিয়াস উদ্দিন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী শামীম আহমদ। সভাপতিত্ব করেন বালুচর নবজাগরণ স্পোর্টিং ক্লাবের সভাপতি বাহার আহমেদ রুহেল।

সাধারণ সম্পাদক বিজন সরকার ও আব্দুল আলিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, ভাটরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিউদ্দিন, ইউপি সদস্য জয়নাল আবেদীন, কালিবাড়ি যুব সংঘ স্পোর্টিং ক্লাবের সভাপতি রজন মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরিদ উদ্দিন, সাবেক খেলোয়াড় ফরিদ মিয়া, আব্দুল আলিম ও লাল মিয়া প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক