দক্ষিণ সুরমায় ৪ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় ৪ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

দক্ষিন সুরমা প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০১/২০২৪ ০৩:৩৫:১০ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় ৪ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার


দক্ষিণ সুরমায় ৪ কেজি গাঁজা সহ ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ভার্থখলাস্থ নছিবা খাতুন বিদ্যালয়ের গলি থেকে তাকে গ্রেফতার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী হোসনা বেগম (৬০) দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলার-কুমিল্লাপট্টির বাসিন্দা মৃত বাবর আলীর স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ভার্থখলাস্থ নছিবা খাতুন বিদ্যালয়ের গলিতে অভিযান চালিয়ে হোসনা বেগমকে আটক করা হয়েছে। এসময় তার হাতে থাকা একটি পুরাতন ট্রাভেল ব্যাগের ভেতর থেকে পলিথিন মোড়ানো অবস্থায় ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা রুজু করে আসামীকে আদালতে সোর্পদ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক