গোয়াইনঘাটে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন: চলছে কৃষকের কর্মযজ্ঞ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন: চলছে কৃষকের কর্মযজ্ঞ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৪/০১/২০২৪ ০৪:৫৮:০৯ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন: চলছে কৃষকের কর্মযজ্ঞ

হাড় কাঁপানো শীতে চলছে কৃষকের কর্মযজ্ঞ - জৈন্তা বার্তা


প্রবাদে রয়েছে মাঘের শীতে বাঘ ভয় পেলেও কৃষকের ভয় নেই। ঘন কুয়াশা, হিমেল বাতাস আর হাড় কাঁপানো কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে গোয়াইনঘাট উপজেলার সাধারণ মানুষের জীবন।

রাত থেকে শুরু করে দুপুর পর্যন্ত বৃষ্টির ফোঁটার মতো ঝরছে শিশির।সপ্তাহের উপরে দেখা মিলছে না সূর্যের।

এদিকে টানা কয়েকদিনের মৃদ শৈত্যপ্রবাহে মাঘের হাড় কাঁপানো শীতে ঘরের বাইরে বের হওয়া যেখানে অতি কষ্টের। কুয়াশার দাপট ও হিমেল বাতাসে ঘটেছে মানুষ ও প্রাণীকুলের স্বাভাবিক জীবনের ছন্দ পতন। ভোরের ঠান্ডা বাতাস উপেক্ষা করে ঊষালগ্ন থেকে কৃষকেরা মানুষের জন্যে খাদ্য সরবরাহ করে জীবনকে চলমান রেখেছেন। হাড় কাঁপানো শীতের সাথে লড়াই করেই সিলেটের গোয়াইনঘাট উপজেলার  চাষীরা মাঠে ছুটছে ধানের চারা রোপণ করতে। এখানকার কৃষকের প্রধান ফসল বোরো ধানের আবাদ। 

মাঘের প্রথম সপ্তাহে বোরো ধানের চারা রোপণের উপযুক্ত সময়। তাইতো সবাই ঘরবন্দি হয়ে থাকলেও, কৃষকরা ভোর ৬টায় ঘুম থেকে উঠেই ছুটছে ধানের চারা উঠিয়ে তা রোপণে। কুয়াশায় ঢাকা ধানের চারা তুলতে ও রোপণে হাত ভারি হয়ে আসলেও কেউ নিজের জমিতে, কেউবা দৈনিক ৫০০টাকা মজুরিতে কাজ করছে। ধানের চারা উঠানোর পর তা রোপণ করতে নামতে হচ্ছে, প্রস্তুত করা জমির বরফ শীতল পানিতে।

নওয়াগাঁও গ্রামের কৃষক বিলাল বলেন, সকালে ধানের চারা তুলতে যেয়ে হাত পা ঠান্ডা হয়ে শরীর কাঁপতে থাকে। বাধ্য হয়ে জমি থেকে উঠে বাড়ি চলে আসি। প্রতিবছর বোরো ধান রোপণের সময় এলে এরকম ঠান্ডা পরে তবে এ বছর আরো একটু বেশি ঠান্ডা মনে হচ্ছে। জীবন বাঁচাতে বাধ্য হয়েই কাজ করতে হয়। হাড় কাঁপানো শীতের সাথে লড়াই করে বাধ্য হয়েই মানিয়ে নিয়ে কাজ করতে হয়। নিজের জমিতে পাওয়া ধান দিয়েই সারাবছর সংসার চলে।

উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি বলেন, গোয়াইনঘাট উপজেলায় এবার নয় হাজার সাতশত পঞ্চাশ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ পর্যন্ত অর্জন হয়েছে প্রায় ৫ হাজার হেক্টর জমির আবাদ। শৈত্যপ্রবাহের সময় ধান রোপণে কৃষকদের আমরা অনুৎসাহিত করি, তবে ধানের চারার বয়স ৪৫দিন অতিবাহিত হলেও সমস্যা দেখা দেয়। শৈত্যপ্রবাহের পর ধানের চারা রোপণ করলে ভালো ফলন পাওয়া যাবে। ব্রি-২৮ জাতের ধানে ব্লাষ্টের আক্রমণ হয়, এই জাতের ধানের চারা রোপণ না করতেও কৃষকদের বলা হচ্ছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক