সিলেটে ভিক্ষুক ও নারীদের লাইনে দাঁড় করিয়ে বিপিএলের টিকিট নিচ্ছে কালোবাজারিরা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

সিলেটে ভিক্ষুক ও নারীদের লাইনে দাঁড় করিয়ে বিপিএলের টিকিট নিচ্ছে কালোবাজারিরা

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০১/২০২৪ ০৬:৫৯:৫০ পূর্বাহ্ন

সিলেটে ভিক্ষুক ও নারীদের লাইনে দাঁড় করিয়ে বিপিএলের টিকিট নিচ্ছে কালোবাজারিরা

টিকিট কিনতে লাইনে দর্শকরা।


ঢাকার পর্ব শেষে শুক্রবার সিলেটে শুরু হবে বিপিএল। খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের সিলেট পর্ব।

বুধবার থেকে সিলেটে বিপিএলের টিকিট পাওয়া যাবে। সিলেটে প্রতি দিনের খেলা দেখতে অন্তত ২০০ টাকা খরচ করতে হবে দর্শকদের। একটি টিকিটে দিনের দুটি ম্যাচই উপভোগ করা যাবে। প্রথম দিনেই অভিযোগ উঠেছে সিলেট পর্বের টিকিট কালোবাজারির কাছে বিক্রি করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (২৪ জানুয়ারি) সিলেট জেলা স্টেডিয়ামে বিক্রিকালে এমন অভিযোগ করেন টিকিট কিনতে আসা ক্রীড়ামোদী দর্শকরা।

সরেজমিনে দেখা যায়, সিলেট নগরীর রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামে সকাল থেকে টিকিট বিক্রির বুথে ভিড় করেন শুক্রবার ম্যাচের টিকিট কিনতে আসা দর্শকরা। সকাল ১০ টা থেকে টিকিট বিক্রি শুরুর আধাঘন্টার মধ্যে ২০০ টাকা দামের টিকিট শেষ হয়েছে মর্মে কাউন্টার থেকে জানানো হলে ক্ষোভ ঝাড়তে থাকেন লাইনে দাঁড়ানো থাকা ক্রিকেটপ্রেমিরা।

সরাসরি দেখা যায়, ভিক্ষুক ও পঞ্চাশোর্ধ নারীদের বিকল্প লাইনে দাঁড় করিয়ে টিকিট হাতিয়ে নিচ্ছে কালোবাজারিরা। এসময় মহিলাদের লাইনে দাঁড়ানো কয়েকজনের সাথে কথা বললে তারা কিসের ম্যাচ বা কোথায় খেলা অনুষ্ঠিত হবে জানতে চাইলে কোনো উত্তর দিতে পারেননি।

এসময় ভিডিও করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন এবং অকথ্য ভাষায় সাংবাদিকদের গালিগালাজ করেন বিপিএলের টিকিট কালাবাজারিদের জনৈক মূল হোতা ছুরত আলী। এসময় তিনি সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। আরও গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালান কলোবাজারীর অন্যান্য সদস্যরা।

এদিকে শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও স্বীকার করলেন অনিয়মের কথা। তবে পুরো সময়ই তাদের অবস্থান ছিলো নিশ্চুপ। 

এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজী না টিকেট বিক্রির সাথে সংশ্লিষ্টরা। 

ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া ম্যানেজার জানালেন টিকেট বিক্রির বিষয়ে তাদের কিছুই করার নেই।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক