শীতার্তদের পাশে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

শীতার্তদের পাশে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৪/০১/২০২৪ ০৭:০৮:০১ পূর্বাহ্ন

শীতার্তদের পাশে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার

শীতার্তদের পাশে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার।


সিলেটে শীতের তীব্রতা দিনদিন বেড়েই চলেছে। সেই সাথে কনকনে শীতের আবহে জন মানুষের দুর্ভোগও বাড়ছে। প্রচন্ড শীত ও কুয়াশায় সিলেট মহানগরীর অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের দৈনন্দিন চলাফেরা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। এরকম পরিস্থিতিতে সিলেট মহানগরীতে অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, পিপিএম।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ১১টার দিকে সিলেট মহানগরীর চৌহাট্টা পয়েন্টে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার।

পরবর্তীতে, হযরত শাহজালাল রহঃ মাজারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ, পিপিএম, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা, পিপিএম, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) মুহম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি ও মিডিয়া, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মো. জায়েদ হাসান, অফিসার ইনর্চাজ কোতোয়ালী মডেল থানা জনাব মোহাম্মদ মঈন উদ্দিন সহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্সবৃন্দ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক