প্রধানমন্ত্রীর সাথে প্রতিমন্ত্রী শফিক চৌধুরী সৌজন্যে সাক্ষাৎ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সাথে প্রতিমন্ত্রী শফিক চৌধুরী সৌজন্যে সাক্ষাৎ

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০১/২০২৪ ০৮:৩১:১৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সাথে প্রতিমন্ত্রী শফিক চৌধুরী সৌজন্যে সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সাথে প্রতিমন্ত্রী শফিক চৌধুরী সৌজন্যে সাক্ষাৎ।


প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে তিনি গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শফিক চৌধুরীকে প্রবাসীদের কল্যাণে কাজ করতে নানা পরামর্শ দেন এবং গুরুত্বপূর্ণ সমস্যাগুলো অগ্রাাধিকার ভিত্তিতে সমাধানের জন্য আশ্বাস দেন।

এসময় শফিকুর রহমান চৌধুরী প্রধানমন্ত্রীকে সিলেটবাসীর পক্ষ হতে শুভেচ্ছা জানান। এসময় তিনি তার উপর আস্থা রেখে সিলেট-২ আসনের জনগণের সেবক হতে নৌকার মনোনয়ন এবং পরবর্তীতে মন্ত্রিসভায় স্থান দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

এছাড়াও তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালন ও বিশ্বনাথ-ওসমানীনগরবাসী তথা সিলেটের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা কামনা করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক