আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরীতে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরীতে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০১/২০২৪ ০৯:৫৪:৪৫ পূর্বাহ্ন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরীতে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ

সংঘর্ষে ভাংচুর করা মোটরসাইকেল।


আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট নগরীর পাঠানটুলায় যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। 

 বুধবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে নগরীর পাঠানটুলা এলাকার স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। এতে ৭টি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

আহতদের এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যায়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক