গোয়াইনঘাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৫/০১/২০২৪ ০১:২৮:১৩ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন


"বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি" এই শ্লোগানকে সামনে রেখে সিলেটের  গোয়াইনঘাটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা বিয়াম  ল্যাবরেটরী স্কুল মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।

গোয়াইনঘাট  উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের

 চেয়ারম্যান ফারুক আহমদ।অন্যান্যদের মধ্যে উপস্থিত  ছিলেন, উপজেলা পরিষদের মহিলা  ভাইস চেয়ারম্যান আফিয়া  বেগম, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  রমা কান্ত দাশ ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, ১২ নং সদর ইউ/পি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন। 

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার ১৯ টি বিভিন্ন ধরনের  স্টল ঘুরে ঘুরে  পরিদর্শন করেন উপস্থিত  অতিথিবৃন্দ ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক