‘শিক্ষার মনোন্নয়নে ছাত্র-ছাত্রী অভিভাবক ও শিক্ষকদের একযোগে কাজ করতে হবে’
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

‘শিক্ষার মনোন্নয়নে ছাত্র-ছাত্রী অভিভাবক ও শিক্ষকদের একযোগে কাজ করতে হবে’

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৫/০১/২০২৪ ০৫:১১:৩৬ পূর্বাহ্ন

‘শিক্ষার মনোন্নয়নে ছাত্র-ছাত্রী অভিভাবক ও শিক্ষকদের একযোগে কাজ করতে হবে’

প্রধান অতিথির বক্তব্য রাখছেন এড. নাসির উদ্দিন খান।


সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। এতে মেধার বিকাশ ঘটে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশিত হয়। নিজের মেধাকে বিকাশিত করতে হলে স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য পড়াশোনার অধিকতর মনোযোগী হতে হবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশনেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বছরের শুরুতে শিক্ষার্থীদের বিনামূল্যে বই উপহার দিয়েছে। অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, শিক্ষার মনোন্নয়নে ছাত্র-ছাত্রী অভিভাবক ও শিক্ষকদের একযোগে কাজ করতে হবে। তবেই ভালো ফলের পাশাপাশি জ্ঞান অর্জন সম্ভব হবে।

তিনি (২৫ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে নগরীর শেখঘাটস্থ মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী পর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ভারতী দাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কবির খান, মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের পিটিআই এর সাবেক সভাপতি আজিমুদ্দিন, মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও মদন মোহন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক গ. ক. ম আলমগীর, মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মাসুদ রানা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইকবাল কামাল, কাওছার আহমদ, রিয়াজুল ইসলাম তাপাদার। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী মাহফুজা আক্তার পন্নি।

গীতা পাঠ করেন ৮ম শ্রেণির ছাত্রী নির্ঝর কর টুসী। বার্ষিক প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতামূলক নৃত্য, সংগীত পরিবেশন সহ নানান ধরনের খেলাধুলার আয়োজন করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক