জৈন্তাপুরে পাসকপ এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

জৈন্তাপুরে পাসকপ এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০১/২০২৪ ০৫:৫৯:৩৮ পূর্বাহ্ন

জৈন্তাপুরে পাসকপ এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে পাসকপ এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত।


জৈন্তাপুরে পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ) এর উদ্যোগে সরকারী সেবা গ্রহন সহায়তা ও প্রকল্প অবহিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ( ২৫শে জানুয়ারি) বেলা এগারো ঘটিকায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এই সভায় পাসকপের নির্বাহী প্রধান গৌরাঙ্গ রায়ের সভাপতিত্বে ও প্রকল্প সমন্বয়কারী লাবনী রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাজেদুল ইসলাম। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভুঁইয়া, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা সমবায় কর্মকর্তা রতন চন্দ্র দাস সহ অন্যান্যরা।

অনুষ্টানে দাতা সংস্হা MISEREOR Germany এর সহায়তায় Endowment of social,cultural and economic rights of ethnic communuties at sylhet North eastern region of Bangladesh প্রকল্প বিষয়ে অবহিতকরণ বিষয়ক আলোচনা করা হয়।

প্রকল্পটি জুন ২০২৩ হতে মে ২০২৬ মেয়াদে বাস্তবায়িত হবে। নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সক্ষমতা অর্জন ও স্বাস্থ্যসেবা ও শিক্ষার অধিকার নিশ্চিত করাই প্রকল্পটির উদ্দেশ্য। 

উল্লেখ্য সিলেট অঞ্চলে পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ) দীর্ঘ ২০০১ সাল থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী পাত্র,মুন্ডা,গন্জু,কূর্মি,উরাও সহ অন্যান্য চা জনগোষ্ঠী নিয়ে বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি তাদের আর্থিক উন্নয়নে ও শিক্ষার হার বৃদ্ধিতে লক্ষ্যে সহায়তা প্রদান করে আসছে।

সেই সাথে দীর্ঘ কয়েক বছরে পাসকপ তৃণমূল পর্যায়ে উঠান বৈঠক, নারীর ক্ষমতায়ন,সম্মানণা, নিজস্ব ঐতিহ্য ধরে রাখার পদক্ষেপ গ্রহন, উন্নয়নমুলক প্রশিক্ষণ, কর্মশালা,সেমিনার ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক