জৈন্তাপুরে ইরি বোরো মৌসুমে ফসলের মাঠে কৃষকের ব্যস্ততা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

জৈন্তাপুরে ইরি বোরো মৌসুমে ফসলের মাঠে কৃষকের ব্যস্ততা

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০১/২০২৪ ০৬:২৪:২৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ইরি বোরো মৌসুমে ফসলের মাঠে কৃষকের ব্যস্ততা

জৈন্তাপুরে ইরি বোরো মৌসুমে ফসলের মাঠে কৃষকের ব্যস্ততা - জৈন্তা বার্তা


চলতি ইরি বোরো মৌসুমে জৈন্তাপুরের কৃষি ফসলের মাঠে ব্যাস্ততম সময়পার করছেন উপজেলার কৃষকরা। মাঘ মাসের তীব্র শীত উপেক্ষা করে উপজেলার প্রায় সব ফসলের জমিতে পানি সেচের মাধ্যমে ক্ষেত ভিজিয়ে চলছে আবাদ।

কোন কোন সময় তীব্র শীতে সূর্যের দেখা না গেলেও কৃষি কর্মযজ্ঞ পিছিয়ে নেই। বিশেষ করে উপজেলার কৃষি জমির বড় একটা অংশে রবিশস্য ও শীতকালীন সবজীর ফলন ও বাজারজাত শেষে পুনরায় জমিগুলোতে ইরি বোরো মৌসুমের জন্য প্রস্তুত করা হয়েছে।


সরজমিনে উপজেলার বিভিন্ন কৃষি ক্ষেতে গিয়ে দেখা মিলে মাসখানের পূর্বে বীজতলা থেকে ধানের বীজ সংগ্রহে ব্যাস্ত সময় পার করছে কৃষকেরা। অপরদিকে জমিতে সেচ দিয়ে শ্যালোইঞ্জিন চালিত কিংবা ট্রাক্টর দিয়ে জমিকে চাষযোগ্য ও রোপন করা হচ্ছে।

জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত পুরো উপজেলায় প্রায় ৮১% জমিতে ইরি বোরো চাষ সম্পন্ন করা হয়েছে। চলতি মৌসুমে মোট ধান চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩শত ৭৫ হেক্টর   জমিতে যার মধ্যে ৪ হাজার ৩ শত ৩০ হেক্টর জমিতে ইতিমধ্যে ধান রোপন সম্পন্ন করা হয়েছে। এখন পর্যন্ত উপজেলার ২৮০ জন কৃষককে প্রদর্শনী দেয়া হয়ে।


উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আরো জানায় চলতি মৌসুমে সরকারী প্রণোদনা আওতায় কৃষক পর্যায়ে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এর বাহিরেও কৃষকেরা স্হানীয় বাজার থেকে সংরক্ষিত বীজ যার মধ্যে ব্রী ধান ২৮,২৯,৪৫,৫৫,৬৪ রয়েছে৷ 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায় চলতি মৌসুমে স্হানীয় জাত ছাড়াও উচ্চ ফলনশীল জাত ও হাইব্রিড জাতের ধান বীজ সরবরাহ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

স্হানীয় জাতের মধ্যে যে ধানগুলো চাষ করা হয়েছে তার মধ্যে ঘোটক,টেপি,খইয়া ও আয়নামিয়া অন্যতম।  এখন পর্যন্ত স্হানীয় জাতের ২০০ হেক্টর জমির মধ্যে ১১৫ হেক্টর জমিতে ধান রোপন সম্পন্ন করা হয়েছে। 

উচ্চ ফলনশীল জাতের মধ্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে  এ মৌসুমে ব্রী ধান ৮৯, ৯২,বঙ্গবন্ধু ১০০,১০২ ও ১০৪ অন্যতম।  উফশী জাতের ধান পুরো উপজেলায় ৩ হাজার ৯ শত হেক্টর জমির মধ্যে ইতিমধ্যে চাষ করা হয়েছে ৩ হাজার ১ শত ৪৫ হেক্টর। 


হাইব্রিড জাতের ধানের মধ্যে এ মৌসুমে উপজেলার কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট এর উদ্ভাবিত ব্রী হাইব্রিড এস এল -৮ এইচ। এছাড়াও হাইব্রিড জাতের অন্যতম  ময়না,রাজকুমার, শংকর-৩,ছিংজেন্টা হাইব্রিড -৮,গোল্ড রাইস,এসিআই -২ অন্যতম। হাইব্রিড জাতে ধান মোট ১ হাজার ২ শত ৩০ হেক্টরের মধ্য ১ হাজার ৭০ হেক্টর জমিতে চাষ সম্পন্ন করা হয়েছে। 

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার বলেন, চলতি ইরি বোরো মৌসুমে উপজেলার কৃষকদের প্রনোদনার আওতায় সার বীজ দেয়া হয়েছে। এ ছাড়াও সরকারি ভর্তুকি মুল্যে ও প্রকল্পের আওতায় ৫টি রাইস ট্রান্সপ্লান্টার মেশিন কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি উপজেলার প্রতিটি ইউনিয়নে কৃষকদের পরামর্শ ও নির্দেশনা প্রদানে কাজ করে যাচ্ছে উপ সহকারী কৃষি কর্মকর্তারা।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক