বিশ্বনাথে ১ম আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের বর্ণিল উদ্বোধন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

বিশ্বনাথে ১ম আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের বর্ণিল উদ্বোধন

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০১/২০২৪ ০৯:৪১:২৮ পূর্বাহ্ন

বিশ্বনাথে ১ম আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের বর্ণিল উদ্বোধন

ছবি : নিজস্ব


বিশ্বনাথে ১ম বারের মত উপজেলার ৮ টি ইউনিয়ন নিয়ে আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে উপজেলার পৌর শহরের পশ্চিম চাঁনশীর কাপন মোহামেডানের মাঠে।

বৃহস্পতিবার ২৫ জানুয়ারি বিকেলে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ.কে’’র উদ্যোগে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উক্ত টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মকদ্দছ আলী।

বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ.কে’র সভাপতি শফিউর রহমান খাঁন জামিল এর সভাপতিত্বে বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি সাংবাদিক এ কে এম তুহেমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ৪ নং রামপাশা ইউনিয়ন ফুটবল টিম ও ৬ নং বিশ্বনাথ সদর ইউনিয়ন টিমের মধ্যকার খেলার মধ্য দিয়ে উক্ত ফুটবল টুর্নামেন্টের পর্দা উম্মোচিত হয়।

উদ্বোধনী খেলায় ট্রাইব্রেকারে ৪/৩ গোলে বিশ্বনাথ সদর ইউনিয়নকে হারিয়ে রামপাশা ইউনিয়ন জয় লাভ করে।

উদ্বোধনী খেলায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন অলংকারী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, সদর ইউপি চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, বিশিষ্ট ক্রীড়ানুরাগী যুক্তরাজ্য প্রবাসী মোঃ আজিজুর রহমান খান রাজু, ক্রীড়ানুরাগী মোঃ খালেদ খাঁন, বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ.কে’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন আয়োজক কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলার মোট ৮ টি ইউনিয়নের ৮ দলের অংশগ্রহনের মধ্যে দিয়ে খেলায় চ্যাম্পিয়ান দল পুরস্কার হিসেবে পাবে নগদ ৫০ হাজার টাকা ও ট্রপি । রানারআপ দল পাবে নগদ ৩০ হাজার টাকা এবং ট্রপি। অংশগ্রহনকারি প্রতিটি দল পাবে নগদ ৫ হাজার টাকা সহ একাধিক পুরস্কার।

এম সি



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক