ঐতিহ্যবাহী ১৭ পরগণার জরুরী বৈঠক রোববার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

ঐতিহ্যবাহী ১৭ পরগণার জরুরী বৈঠক রোববার

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০১/২০২৪ ১০:৪৬:৫৯ পূর্বাহ্ন

ঐতিহ্যবাহী ১৭ পরগণার জরুরী বৈঠক রোববার

ছবি : নিজস্ব


ঐতিহ্যবাহী ১৭ পরগণা শালিশ সমন্বয় কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হবে আগামী রবিবার (২৮শে জানুয়ারি) দূপুর ২ টায় ঐতিহাসিক ডে ফল তলায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৭ পরগণা শালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরী।  শালিশ সমন্বয় কমিটির পক্ষ থেকে সভাপতি আরো বলেন, গত ১৯শে জানুয়ারি জৈন্তাপুর উপজেলায় সিলেট তামাবিল মহাসড়কে চার বন্ধুর সড়ক দুর্ঘটনায় নিহতের পর জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু সমাধানের লক্ষ্যে এই জরুরী সভা ডাকা হয়েছে।

১৭ পরগণা শালিশ সমন্বয় কমিটির সভাপতির পক্ষ থেকে আরো জানানো হয় আগামীকাল শুক্রবার বাদ জুমআ ১৭ পরগণার অন্তর্ভুক্ত সকল জামে মসজিদে পরগণাবাসীকে দাওয়াত পৌঁছে দেয়ার আহবান জানানো হয়েছে। সেইসাথে শুক্রবার মাইকিং করে পরগনার প্রতিটি গ্রাম পাড়া মহল্লায় রবিবারের বৈঠকের দাওয়ার পৌঁছে দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সেই সাথে তিনি ১৭ পরগণার সকল বর্ষীয়ান মুরুব্বি, পরগণার নাগরিক, সচেতন মহল, জনপ্রতিনিধি, আলেম উলামা,সামাজিক ও পেশাজীবি সংগঠনের সকলকে রবিবারের বৈঠকে উপস্থিত থাকার আহবান জানান।

এর আগে বৃহস্পতিবার ( ২৫শে জানুয়ারি) সন্ধ্যা ৭ ঘটিকায় নিজপাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সভা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাবেক চেয়ারম্যান মন্জুর এলাহী সম্রাট সহ অন্যারা।

এম সি



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক