শনিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না ৭ ঘণ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

শনিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না ৭ ঘণ্টা

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০১/২০২৪ ০৪:৫২:৩১ পূর্বাহ্ন

শনিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না ৭ ঘণ্টা

প্রতিকী ছবি


জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য সিলেট নগরের বিভিন্ন স্থানে সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ কেভি বালুচর ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না। 

রাতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিতরণ লাইন, ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ এবং লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কাটার জন্য ১১ কেভি সেনপাড়া ফিডারের আওতাধীন বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, সোনার বাংলা আবাসিক এলাকা, আলুরতল, গোপালটিলা, নতুন বাজার, উত্তর বালুচর, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, দলদলি চা-বাগান, ফোকাসসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক