দক্ষিণ সুরমায় ছাত্রলীগের একপক্ষের হামলায় আরেকপক্ষে ৬ জন আহত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় ছাত্রলীগের একপক্ষের হামলায় আরেকপক্ষে ৬ জন আহত

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০১/২০২৪ ০৫:১৫:৩৫ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় ছাত্রলীগের একপক্ষের হামলায় আরেকপক্ষে ৬ জন আহত

প্রতিকী ছবি


সিলেটের দক্ষিণ সুরমায় ছাত্রলীগের এক পক্ষের হামলায় আরেক পক্ষের ৬জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার সময় বাইপাস এলাকায় এ ঘটনাটি ঘটে।

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান।

এ ঘটনায় আহতরা হলেন, আবুল হাসান, জাবের আহমদ, সাজু, রাজু, আবিদ ও আহমদ শাহেদ। এদের মধ্যে আবুল হাসান, জাবের ও সাহেদ আহমদের অবস্থা গুরুতর। আহত ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও একজনকে একটি বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত সবাই সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার ও ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশিক আহমদের অনুসারী বলে জানা গেছে।

জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই পক্ষের মধ্যে পূর্বের একটি ঘটনাকে সমাধানের লক্ষ্যে আবুল হাসান, জাবের আহমদসহ অন্যদেরকে বাইপাস এলাকায় একটি দোকানে নিয়ে যাওয়া হয়। এর এক পর্যায়ে উত্তপ্ত কিছু বাক্য বিনিময় হলে ২৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবু দ্বারদা জিহাদ তামি ও তার ছোট ভাই জামির নেতৃত্বে ২৫/৩০ জনের একটি গ্রুপ তাদের উপর হামলা চালায়। এতে ৬ জন আহত হয়।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়।

এদিকে হামলার ঘটনায় জড়িতরা সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির আহমদ পিন্টুর অনুসারী বলে জানা গেছে।

হামলার ব্যাপারে কিশোয়ার জাহান সৌরভ জানান, তিনি ঘটনার খবর পেয়েছেন। বিষয়টি সাংগঠনিকভাবে তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক