ভাদেশ্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আবাসভূমি: এমরান আহমদ চৌধুরী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

ভাদেশ্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আবাসভূমি: এমরান আহমদ চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৬/০১/২০২৪ ০৬:৩৫:০১ পূর্বাহ্ন

ভাদেশ্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আবাসভূমি: এমরান আহমদ চৌধুরী

ভাদেশ্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আবাসভূমি: এমরান আহমদ চৌধুরী


সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এই ভাদেশ্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আবাসভূমি। আর মরহুম আলী আহমদ ভাই শহীদ জিয়ার আদর্শের একজন নিবেদিত সৈনিক ছিলেন। জাতীয়তাবাদী শক্তির একজন কর্মী হিসেবে তিনি আজীবন কাজ করে গেছেন। যার প্রমাণ আজকের উপস্থিতি। আপনারা দেখছেন, দেশের অবস্থা বর্তমানে নাজুক। এ নাজুক অবস্থা পরিবর্তনের জন্য আজ ভাদেশ্বর ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আহমদ ভাইয়ের মতো নেতার খুবই প্রয়োজন। আমি তার রুহের মাগফিরাত ও পরিবারের প্রতি সমবেদনা জানাই।

শুক্রবার (২৬ জানুয়ারি) বাদ জুমা উপজেলার কুঁড়িবাজার জামে মসজিদে উপজেলা ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  ও ভাদেশ্বর ইউনিয়নের সাবেক মেম্বার মরহুম আলী আহমদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আহমদ চৌধুরী এই দোয়া মাহফিলের আয়োজন করেন।

উপজেলা বিএনপির সহ সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা বদরুল আলম এর সভাপতিত্বে ও ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হেলাল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, উপজেলা বিএনপি সাবেক নেতা শেখ তারেক বারি এমি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এ রিপন, আল নবী চৌধুরী (শিপন), জেলা যুবদল নেতা কবির উদ্দিন, আবু হানিফ, জায়েদ আহমদ, উপজেলা বিএনপির যুব বিষয় সম্পাদক এম এ আশিক।

এসময় উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য কামাল আহমদ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সদস্য আলী আক্তার, সেলিম আহমদ, ভাদেশ্বর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন সাবুল, আমুড়া ইউনিয়ন সেচ্ছাসেকদ দলের আহবায়ক সাইফুল আলম লাকেশ, ভাদেশ্বর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মাতাব উদ্দিন,  সাধারণ সম্পাদক কামাল পারভেজ সুজন, ভাদেশ্বর ইউনিয়ন যুবদলের আহবায়ক পদপ্রার্থী এমদাদুল হক জগলু, গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা শাহিন আহমদ, মান্না আহমদ, আলতাফ হোসেন, মহন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক স্বপ, লক্ষণাবন্দ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাজন আহমদ, ছাত্রদল নেতা জাকির আহমদ, শিপন আহমদ, মারজান আহমদ, সুমন আহমদ প্রমূখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক