ছবি : নিজস্ব
সিলেটের গোলাপগঞ্জে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যে উল্টে সাহিদ আহমদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি বৈটিকর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণ ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর দক্ষিণপাড়া গ্রামের লাল মিয়ার এক মাত্র ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার।
খোজ নিয়ে জানা যায়, শুক্রবার বিকেলে বৈটিকরস্থ সিএনজি গ্যাস পাম্প থেকে প্রাইভেটকারে গ্যাস নিয়ে সাইদ আহমদ নামে এই যুবক বের হলে সিলেট-জকিগঞ্জ সড়কের বৈটিকর বাজারের পাশেই গাড়িটি সড়কেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় গাড়িতে থাকা ওই তরুণ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
এম সি




