ছবি : নিজস্ব
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকের বাংলাদেশ শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে প্রতিমন্ত্রীর সিলেটের বাসভবন চাঁনভরাং হাউজে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে ট্রাস্টের নেতৃবৃন্দ যুক্তরাজ্যের ডরসেট আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটির সভাপতি, বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব সেলিম আহমেদ এর পক্ষে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাকিব ট্রাস্টের বাংলাদেশ শাখার আহবায়ক সাংবাদিক মো. সায়েস্তা মিয়া, অর্থ সচিব আল- মামুন, সাংবাদিক সুহেল আহমদ, সাংবাদিক ফুলমিয়া, ট্রাস্টি ও খাজাঞ্চি রিয়াজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীরা রিয়াজ উদ্দিন, খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগ নেতা লায়েক হাসান অভি, খাজাঞ্চি ইউনিয়ন শ্রমিক লীগ নেতা আবুল বশর সহ অন্যান্য নেতৃবৃন্দ
এম সি




