কোম্পানীগঞ্জে সড়কে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে সড়কে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০১/২০২৪ ১০:৪০:৫৬ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে সড়কে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ছবি: সংগৃহীত


কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের আরেক আরোহী। কোম্পানীগঞ্জের গৌরিনগর এলাকা থেকে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন তারা। বৃহস্পতিবার রাতে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের খাগাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার মাহির (২০) সিলেট নগরের বাদামবাগিচা আবাসিক এলাকার শফিকুর রহমানের পুত্র। আহত রবিন মিয়া (১৮) একই এলাকার হাজী রফিক মিয়ার পুত্র।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক সুরঞ্জিত তালুকদার জানান, মাহির ও রবিন কোম্পানীগঞ্জের গৌরিনগর থেকে মোটরসাইকেলে করে ফিরছিলো। পথে রাত পৌনে ৯টায় খাগাইল এলাকায় বিপরীতমুখী একটি ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে তারা পড়ে যায়। এসময় আরেকটি ট্রাক এসে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মাহির মারা যায়।

এম সি



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক