বা থেকে ২য় দিন ও ১ম দিনের সিলেট স্টেডিয়ামের গ্যালারির দৃশ্য।
টিকিট বিক্রির প্রথম দিন থেকে দর্শক অভিযোগ করে আসছেন ২০০ টাকা ও ৪০০ টাকার অধিকাংশ টিকিট কালোবাজারির হাতে চলে গেছে। সেই সাথে গণমাধ্যমে নিউজ হয়েছে ভিক্ষুক ও মহিলাদের দিয়ে টিকিট নিচ্ছে কালোবাজারিরা। এই কালোবাজারির ছুবলে এবার ২য় দিনে ফাকা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি। শুধু কালোবাজারি নয় দর্শকদের প্রত্যাশা অনুযায়ী সিলেট স্ট্রাইকার্স খেলতে পারেনি।
সিলেট স্ট্রাইকার্সের ওপর অনেক প্রত্যাশা ছিল স্থানীয় দর্শকদের। তার ওপর বিপিএলে সিলেটপর্বের প্রথম দিন ছিল সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার।
জুমআর নামাজের পরপরই দর্শকে পূর্ণ হতে থাকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সন্ধ্যায় সিলেট স্ট্রাইকার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচে তো ছিল দর্শকের ঢল।
সিলেট অবশ্য দর্শকদের সেই স্রোতকে কাজে লাগাতে পারেনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৩০ রানে আটকে দিয়েও ৫৩ রানের বড় ব্যবধানে হেরেছে মাশরাফি বিন মর্তুজার দল।
সেই ব্যর্থতার কারণেই কিনা কে জানে, সিলেটপর্বের দ্বিতীয় দিনে দর্শক নেই বললেই চলে। ফরচুন বরিশাল আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচে গ্যালারিতে উপস্থিত দর্শক হাতে গোনা যাবে।
পশ্চিম দিকের গ্যালারিতে শ'খানেক দর্শক দেখা যাচ্ছে। টিলা কেটে বানানো দর্শক গ্যালারিতে ৭০-৮০ জন। পূর্বদিকের বিশাল জায়গায় সবমিলিয়ে হবে দেড় থেকে দুইশ দর্শক। গ্র্যান্ডস্টান্ড তো বরাবরের মতো ফাঁকাই। একদম খাঁ খাঁ করছে গ্যালারি। সিলেটপর্বের দ্বিতীয় দিনেই এমন চিত্র হতাশই করবে আয়োজকদের।
জৈন্তাবার্তা/জেএ




