বিশ্বনাথে মুরগীর বাচ্চা নিয়ে ঝগড়া, প্রতিবেশী নারীর ছুরিকাঘাতে যুবক নিহত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

বিশ্বনাথে মুরগীর বাচ্চা নিয়ে ঝগড়া, প্রতিবেশী নারীর ছুরিকাঘাতে যুবক নিহত

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৭/০১/২০২৪ ০৪:৪৫:১০ পূর্বাহ্ন

বিশ্বনাথে মুরগীর বাচ্চা নিয়ে ঝগড়া, প্রতিবেশী নারীর ছুরিকাঘাতে যুবক নিহত

প্রতিকী ছবি


সিলেটের বিশ্বনাথে মুরগির বাচ্চা প্রতিবেশীর বাড়ির পরিবেশ নষ্ট করছে বলে ঝগড়া সৃষ্টি। এমন অভিযোগের জেরে ছুরিকাঘাতে দিলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে বিশ্বনাথের আমতৈল সাদীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দিলোয়ার হোসেন ওই গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতৈল সাদীপাড়া গ্রামের বাসিন্দা দিলোয়ার হোসেন ও শামসুন নাহারের বাড়ি পাশাপাশি। শামসুন নাহারের পালন করা দুটি মুরগির বাচ্চা প্রতিবেশী দিলোয়ারের বাড়িতে যায়। এতে ওই বাড়ির পরিবেশ নষ্ট হয় বলে দিলোয়ারের পরিবারের অভিযোগ। এ নিয়ে আগেও তাদের বাগ্‌বিতণ্ডা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শামসুন নাহার মুরগির বাচ্চাগুলো খুঁজে না পেয়ে অভিযোগ করেন, দিলোয়ারের পরিবারের সদস্যরা বাচ্চাগুলো চুরি করেছেন। এ নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শামসুন নাহার ও তার পরিবারের সদস্যরা দিলোয়ারের পরিবারের সদস্যদের ওপর হামলা করেন। এ সময় ছুরিকাহত হন দিলোয়ার। পরে রাত পৌনে ১১টার দিকে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দিলোয়ারকে মৃত ঘোষণা করেন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, মুরগির বাচ্চা পরিবেশ নষ্ট করছে, এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধে ছুরিকাঘাতের ঘটনায় দিলোয়ারের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ব্যক্তি বড় ভাই থানায় অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক