শীতবস্ত্র বিতরণকালে প্রতিমন্ত্রি শফিক চৌধুরী।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, গরীব দু:খী মেহনতী মানুষের সহযোগিতায় সরকারের পাশাপাশি বিগত দিনের মত প্রবাসীদেরও এগিয়ে আসতে হবে। প্রবাসীরা এই দেশের প্রতি আন্তরিক রয়েছেন। তারা সুদূর প্রবাসে থেকেও সব সময় দেশের মানুষকে সহযোগিতা করেন। বর্তমান আওয়ামী লীগ সরকারও প্রবাসীদের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর রয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে পৃথকভাবে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই শীতবস্ত্র বিতরণ করেন তিনি। দুই উপজেলা দুই হাজার কম্বল প্রদান করা হয়।
তিনি আরও বলেন, এসময় প্রতিমন্ত্রী শফিক চৌধুরী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কথা ভেবে সব সময় পাশে থাকার চেষ্টা করেন। জনগণের পাশে থাকেন বলেই জনগণ বারবার থাকে ভোট দিয়ে বাংলার প্রধানমন্ত্রী নির্বাচিত করে।
প্রধানমন্ত্রী উপহারের এই কম্বলগুলো যেন হতদরিদ্র শীতার্ত মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়া হয় সেই বিষয়ে নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা।
জৈন্তাবার্তা/জেএ




