সিলেটে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

সিলেটে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৭/০১/২০২৪ ০৯:১১:১৮ পূর্বাহ্ন

সিলেটে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু

সিলেটে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু।


সিলেট মহানগরীর পাঠানটুলা এলাকার সিএনজি রি-ফুয়েলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ একজন মারা গেছেন।

নিহতের নাম মতিউর রহমান (৬০), তিনি সিলেট নগরীর ঘাসিটুলা বেতের বাজার এলাকার মৃত মিছির আলীর ছেলে।

শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ড কাউন্সিলর তারেক উদ্দিন তাজ।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি বিকেলে পাঠানটুলা এলাকার নর্থ-ইস্ট সিএনজি রি-ফুয়েলিং স্টেশনে অগ্নিকান্ডের ঘটনায় ৫ জন দগ্ধ হন। এরমধ্যে মতিউর রহমানসহ দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জানা যায়, সিএনজি স্টেশনের পাশেই সিলেট সিটি করপোরেশনের ড্রেন সংস্কারের কাজ চলছিল। ২১ জানুয়ারি বিকাল সোয়া ৪টার দিকে গ্রাইন্ডিং মেশিন দিয়ে রড কাটার সময় বের হওয়া অগ্নিস্ফুলিঙ্গ থেকে স্টেশনটিতে দাঁড়িয়ে থাকা একটি তেলবাহী ট্রাকের চাকাসহ পাইপে আগুন লেগে যায়। এতে লরির পাশে থাকা ড্রেনের কাজ করা ৫ শ্রমিক দগ্ধ হন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক