সিলেট স্টেডিয়ামে টিকিট ছাড়া প্রবেশকালে আটক ৫
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

সিলেট স্টেডিয়ামে টিকিট ছাড়া প্রবেশকালে আটক ৫

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৭/০১/২০২৪ ০৯:২৮:১০ পূর্বাহ্ন

সিলেট স্টেডিয়ামে টিকিট ছাড়া প্রবেশকালে আটক ৫

সিলেট স্টেডিয়ামে টিকিট ছাড়া প্রবেশকালে আটক ৫।


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টিকিট ছাড়া প্রবেশের চেষ্টাকালে ৪ শিশুসহ ৫ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের খেলা চলাকালীন সময় বিভিন্ন গেইট দিয়ে টিকিট ছাড়া প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিক আটককৃতদের নাম ঠিকানা জানা যায়নি।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মো. মাসুদ রানা।

তিনি জানান, স্টেডিয়ামের বিভিন্ন গেইট দিয়ে টিকিট ছাড়া প্রবেশের চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। যেহেতু বেশ কয়েকজন শিশু রয়েছে তাই মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হবে।

তিনি আরও বলেন, স্টেডিয়ামের গেইটে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলে কেউই টিকিট ছাড়া প্রবেশ করতে পারবে না। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে পুলিশ সে বিষয়ে সতর্ক রয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক