কোম্পানীগঞ্জকে এগিয়ে নিতে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে: নাসির উদ্দিন খান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

কোম্পানীগঞ্জকে এগিয়ে নিতে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে: নাসির উদ্দিন খান

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০১/২০২৪ ০৯:৪১:০৯ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জকে এগিয়ে নিতে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে: নাসির উদ্দিন খান

ছবি: নিজস্ব


সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, 'কোম্পানীগঞ্জের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হলে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সবার আগে নিজেকে স্মার্ট হতে হবে।'

শনিবার (২৭ জানুয়ারি) কোম্পানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠ আয়োজিত বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, 'বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে ভিশন দিয়েছেন। ২০৪১-এ বাংলাদেশ হবে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ। সরকার শিক্ষা ক্ষেত্রে এনেছে বৈপ্লবিক পরিবর্তন। বছরের প্রথম দিন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে। যা বিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান। 

তিনি তাঁর বক্তব্যে বলেন, কোম্পানীগঞ্জের  একঝাঁক নিবেদিত ছাত্রদের সংগঠন কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠ। প্রতিষ্ঠার পর থেকে উপজেলায় শিক্ষা বিস্তারসহ বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে। বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রতি বছর সুন্দর আয়োজনের মাধ্যমে বৃত্তি দিয়ে আসছে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। কোছাকের সকল কর্মকাণ্ডে আমার এবং আমার পরিবারের সহযোগিতা ছিল। ভবিষ্যতেও থাকবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। 

স্বাগত বক্তব্য দেন কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠের সভাপতি ফখরুল ইসলাম মাসরুর। 

সাধারণ সম্পাদক এহসানুল মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, এনজিও সংস্থা স্বদেশ এর সাধারণ সম্পাদক শামসুল আলম সামস, কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান খাঁন, সিসিকের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ তোফায়েল আহমেদ শেপুল, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, থানা সদর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, ইমরান আহমদ কারিগরি কলেজের অধ্যক্ষ মো: রুহুল আমিন, অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, তেলিখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কান্তি নাথ, রাজনগন নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান, সহকারী শিক্ষক রিপন আহমদ, সিলেট জেলা ছাত্র লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদুল করিম নেওয়াজ, কোছাক যুগ্ন সম্পাদক সম্পাদক মোহাম্মদ মইনুল ইসলাম, ইবাদুর রহমান রুমেল, সাংগঠনিক সম্পাদক ইমন চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক আবু তাই্যয়িব। 

উপস্থিত ছিলেন কোছাক সহ-সভাপতি ইমরান আহমদ, সুজন আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল তালুকদার, ফাহিম আহমদ, দপ্তর সম্পাদক, আবদুল আহাদ, মাহমুদুল হাসান নাঈম, প্রচার সম্পাদক আহসান হাবীব পলাশ ও কোছাক বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ।

সবশেষে বৃত্তিপ্রাপ্ত ৩৪ জন ছাত্রছাত্রীর হাতে সনদপত্র ও বৃত্তির টাকা তুলে দেওয়া হয়। এছাড়া কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষকদেরকে ক্রেস্ট দেওয়া হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক