রশিদপুরে নতুন গ্যাস স্তরের সন্ধান, দৈনিক মিলবে ৮০ লাখ ঘনফুট
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

রশিদপুরে নতুন গ্যাস স্তরের সন্ধান, দৈনিক মিলবে ৮০ লাখ ঘনফুট

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০১/২০২৪ ১২:৩২:২৭ অপরাহ্ন

রশিদপুরে নতুন গ্যাস স্তরের সন্ধান, দৈনিক মিলবে ৮০ লাখ ঘনফুট

ফাইল ছবি


সিলেটের রশিদপুরে নতুন একটি স্তরের সন্ধান পাওয়া গেছে। সেখানে প্রায় ১৫৭ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১০ হাজার ৬৭০ কোটি টাকা।

আজ শনিবার রাতে ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

ওই স্ট্যাটাসে প্রতিমন্ত্রী লেখেন, ‘গ্যাস অনুসন্ধানের চলমান প্রক্রিয়ায় বড় সুখবর নিয়ে এলো সিলেটের রশিদপুর ২ নং গ্যাসকূপ। ওয়ার্কওভারের মাধ্যমে এখানে নতুন গ্যাস স্তরের সন্ধান পাওয়া গেছে। যার পরিমাণ প্রায় ১৫৭ বিলিয়ন ঘনফুট এবং বর্তমান বাজার মূল্য প্রায় ১০ হাজার ৬৭০ কোটি টাকা। আশা করছি, আগামী ১০ দিনের মধ্যে এখান থেকে দৈনিক ৮০ লক্ষ ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করা সম্ভব হবে।’

প্রতিমন্ত্রী আরও লেখেন, ‘তেল-গ্যাস অনুসন্ধানে শেখ হাসিনা সরকারের অগ্রাধিকার আগামীতে বাংলাদেশের জন্য আরও বড় সুসংবাদ বয়ে আনবে আশা করি।’

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক