জকিগঞ্জের উন্নয়নে সবাই এগিয়ে আসতে হবে: মাওলানা হুছামুদ্দীন চোধুরী এমপি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

জকিগঞ্জের উন্নয়নে সবাই এগিয়ে আসতে হবে: মাওলানা হুছামুদ্দীন চোধুরী এমপি

আব্দুল মুকিত, জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০১/২০২৪ ০৪:১৯:৪৪ পূর্বাহ্ন

জকিগঞ্জের উন্নয়নে সবাই এগিয়ে আসতে হবে: মাওলানা হুছামুদ্দীন চোধুরী এমপি

দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা হুছামুদ্দীন চোধুরী এমপি।


সিলেটস্থ জকিগঞ্জের সর্ববৃহৎ সংগঠন জকিগঞ্জ একতা ফোরামের ৫ম দ্বি-বার্ষিক সাধারণ সভা শনিবার (২৭ জানুয়ারি) শাহপরানস্থ অভিজাত কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি এম এ মুকিত চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মোঃ শহিদুর রহমান তাপাদার চুনু ও সহ-সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম সাবির এর যৌথ পরিচালনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাহমুদ আজহার।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট -৫ জকিগঞ্জ কানাইঘাটের সংসদ সদস্য মাওলানা হুছামুউদ্দিন চৌধুরী ফুলতলী বলেন, জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সমাজের সকলের সাথে মিলেমিশে চলতে হবে। জকিগঞ্জের আলাদা একটা সুনাম রয়েছে দেশ-বিদেশে, যার প্রমাণ আজকের অনুষ্ঠানে উপস্থিত সিটির সম্মানিত কাউন্সিলররা জকিগঞ্জের প্রশংসা করেছেন। জকিগঞ্জ একতা ফোরামের আজকের অনুষ্ঠান প্রমাণ করে সিলেট শহরেও জকিগঞ্জবাসীর একতা রয়েছে। ইন শা আল্লাহ, জকিগঞ্জ -কানাইঘাট এর উন্নয়নে আমি সর্বাত্মক কাজ চালিয়ে যাব।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আব্দুস সবুর, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, ৪নং খাদিম পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ, সিসিকের মহিলা কাউন্সিল হাজেরা বেগম, সাজেদা বেগম, ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম, ৩৪নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন, ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ৩২ নং ওয়াড কাউন্সিলর রুহেল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ইসতিয়াক আহমদ সিদ্দিকী, আক্তার হোসেন রাজু, জকিগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, সংগঠনের সহ-সভাপতি নুরুল হক চৌধুরী, মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী, কাজী মঈন উদ্দিন রুনু মিয়া, বিশিষ্ট সাংবাদিক এম এ মালেক চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা ডা. গিয়াস উদ্দিন, আব্দুস শহীদ মাসুক, হেলাল উদ্দিন তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক হিফজুর রহমান খান খোকন, মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, মাজহারুল ইসলাম জয়নাল, কুবাদ বক্ত চৌধুরী রুবেল, মাওলানা দেলওয়ার আল হাসান,জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক  সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, সদস্য আব্দুল করিম, শামসুল হক, এম এ সেলিম চৌধরী, আনোয়ারুল হক সুফিয়ান প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক