গোয়াইনঘাট তোয়াকুল কলেজের বর্ণাঢ্য আয়োজনে পিঠা উৎসব
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

গোয়াইনঘাট তোয়াকুল কলেজের বর্ণাঢ্য আয়োজনে পিঠা উৎসব

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০১/২০২৪ ০৪:২৫:৪৯ পূর্বাহ্ন

গোয়াইনঘাট তোয়াকুল কলেজের বর্ণাঢ্য আয়োজনে পিঠা উৎসব

গোয়াইনঘাট তোয়াকুল কলেজের বর্ণাঢ্য আয়োজনে পিঠা উৎসব।


সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল কলেজে বর্ণাঢ্য আয়োজনে পিঠা উৎসব উদযাপিত হয়েছে। 

বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সাথে মিশে আছে পিঠা-পুলি। যখনই শীতের আমেজ আসে তখনি পিঠা-পুলি, পায়েস কিংবা নাড়ুর কথা আমাদের মনে ভেসে ওঠে। আধুনিকতার ছোঁয়ায় ও নগরায়নের ফলে এই পিঠা উৎসব বিলুপ্তির পথে। বাঙালির এই পিঠা উৎসবের সংস্কৃতিকে ধরে রাখতে তোয়াকুল কলেজে বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

 রোববার (২৮ জানুয়ারি) সকালে তোয়াকুল কলেজ প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এ পিঠা উৎসব। কলেজ কর্তৃপক্ষ এ উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে হরেক রকমের পিঠার পসরা নিয়ে দূটি করে ৪টি স্টল সাজান কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা।

পিঠা উৎসবে কলেজের চারদিকে উৎসবমুখর পরিবেশ। স্টলে স্টলে সারি সারি পিঠার মনোমুগ্ধকর প্রদর্শনে

স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন, তোয়াকুল কলেজের গভনিংবডির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, কলেজের অধ্যক্ষ লোকমান হোসেন সিকদার।সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুনিম,তোয়াকুল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন,সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতিকুর রহমান,ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন,গভর্নিং বডির সদস্য রুহুল আমিন,সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের গভনিংবডির সভাপতি আনোয়ার হোসেন,কলেজের বিভিন্ন বিভাগের প্রভাষক বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে পিঠা উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ লোকমান হোসেন সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে গভনিং বডির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ লোকমান

 বলেন, পিঠা উৎসব বাঙালিদের হাজার বছরের সংস্কৃতির সাথে মিশে আছে। তোয়াকুল কলেজ প্রথমবারের মতো গ্রামের পিঠা-পুলির আমেজকে ফুটিয়ে তুলতে পিঠা উৎসবের আয়োজন করেছে। এই উৎসবের কারণে আমরা আমাদের গ্রামের সেই পিঠা-পুলির ঘ্রাণ নিতে পারছি, স্বাদ নিতে পারছি। নতুন প্রজন্মের ছেলে-মেয়েসহ বিভিন্ন বয়সের মানুষ পিঠা খেতে এসেছেন। আমাদের এই উৎসবে যারা এসেছেন তাদের দাবীর পেক্ষিতে প্রতিবছরই এমন বর্ণাঢ্য আয়োজন হবে। এছাড়াও উৎসবে পিঠা নিয়ে অংশগ্রহণকারীদের মাঝে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারীদের পুরুস্কার বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক