সিলেটে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে নিরাপদ ইন্টারনেট ব্যবহার শীর্ষক সেমিনার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

সিলেটে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে নিরাপদ ইন্টারনেট ব্যবহার শীর্ষক সেমিনার

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৮/০১/২০২৪ ০৫:১১:৪৩ পূর্বাহ্ন

সিলেটে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে নিরাপদ ইন্টারনেট ব্যবহার শীর্ষক সেমিনার

নিরাপদ ইন্টারনেট ব্যবহার শীর্ষক সেমিনার।


জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান (এনডিসি) বলেছেন, শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা ও সুরক্ষার জন্য এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহারে অভিভাবকদের সচেতন হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সাইবার নিরাপত্তা বিষয়ে জনসচেতনতার বিকল্প নেই।

রবিবার (২৮ জানুয়ারি) সিলেট মহানগরের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি ও জেলা প্রশাসনের আয়োজনে নিরাপদ ইন্টারনেট ব্যবহার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মো. আল-জুনায়েদের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন জেলা এএসপি সম্রাট তালুকদার, জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ ও সাইবার নিরাপত্তা বিশ্লেষক জেনিফার আলম। 

প্রথমে স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মো. আল-জুনায়েদ। 

শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারে অভিভাবকদের ‘প্যারেন্টাল কন্ট্রোল’ চর্চার পরামর্শ দিয়ে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক বলেন, একান্ত ব্যক্তিগত তথ্যাবলী অপরিচিতদের সাথে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। যাকে চিনি না, তার বন্ধু হওয়ার প্রস্তাব গ্রহণ করা যাবে না। কাউকে অপমানজনক বা ক্ষতিকর কোনো মন্তব্য করা থেবে বিরত থাকতে হবে। তবেই দেশে সুস্থ সাইবার সংস্কৃতি গড়ে উঠবে।

নিরাপদ ইন্টারনেট ব্যবহার শীর্ষক সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ভার্চুয়ালি কোনো কিছুই প্রমাণ ছাড়া করা যায় না। সে কারণে মিথ্যা সংবাদ, গুজব, সমাজ ও রাষ্ট্রবিরোধী প্রচার-প্রচারণা সংক্রান্ত পোস্ট শেয়ার করার আগে এর সঠিকতা যাচাই করব। নিজে নিরাপদ থাকব, বন্ধুবান্ধব, পরিবার ও সমাজকে নিরাপদ রাখব।

সেমিনারে জেলার দশটি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণির পাঁচ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক