সিলেটে এক বছরে বাড়ছে ১১ কুষ্ঠ রোগীর সংখ্যা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

সিলেটে এক বছরে বাড়ছে ১১ কুষ্ঠ রোগীর সংখ্যা

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০১/২০২৪ ০৬:০৪:৪১ পূর্বাহ্ন

সিলেটে এক বছরে বাড়ছে ১১ কুষ্ঠ রোগীর সংখ্যা

বিশ্ব কুষ্ঠদিবস উপলক্ষে সিভিল সার্জন সিলেটের উদ্যোগে র‍্যালি ও আলোচনা।


বিশ্ব কুষ্ঠ দিবস উদযাপন উপলক্ষে সিভিল সার্জন অফিস সিলেটের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে লেপ্রা বাংলাদেশের অর্থায়নে ‘আত্মমর্যাদার পরিবেশ, কুষ্ঠ কলঙ্কের হবে শেষ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিভিল সার্জন সিলেটের নেতৃত্বে নগরীতে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়েছে।

সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, মেডিকেল অফিসার ডা. স্বপ্নিল সৌরভরায়, ডা. মাইমুন্নাহার, মনিটরিং অফিসার শ্যামলকুমার চৌধুরী, মেডিকেল অফিসার (সমন্বয়) ডা. আহমেদ শাহরিয়ার, মেডিকেল অফিসার (ডি আর এস) ডা. স্নিগ্ধা তালুকদার, মেডিকেল অফিসার (আই সি টি) ডা. মাইমুন নাহার নাসরিন, লেপ্রা নফ এর মনিটরিং অফিসার শ্যামল কুমার চৌধুরী, সিভিল সার্জন সিলেট অফিসের প্রোগ্রাম অর্গানাইজার আব্দুল আওয়াল প্রমুখ।

এছাড়াও র‍্যালি ও আলোচনা সভায় লেপ্রা বাংলাদেশ সহ সিভিল সার্জন অফিস সিলেটের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে সিলেট জেলায় ১৮০ জন কুষ্ঠ রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ১২ জন শিশুরোগী এবং ৬৮ জন পূর্ন বয়স্ক রোগী। ২০২৩ সালে সিলেট জেলায় ১৬৯ জন নতুন কষ্ঠু রোগী পাওয়া গেছে, যার মধ্যে ২০ জন শিশুরোগী এবং ১৪৯ জন পূর্ন বয়স্ক রোগী। মৌলভীবাজার জেলায় ২৩০ জন কষ্ঠু রোগী চিকিৎসাধীন রয়েছে, যার মধ্যে ১৫ জন শিশু রোগী এবং ২১৫ জন পূর্ন বয়স্ক রোগী। হবিগঞ্জ জেলায় ১১৭ জন কষ্ঠু রোগী চিকিৎসাধীন রয়েছে, যার মধ্যে ২ জন শিশু রোগী এবং ১১৫ জন পূর্ন বয়স্ক রোগী। সুনামগঞ্জ জেলায় ৩ জন কষ্ঠু রোগী চিকিৎসাধীন রয়েছে, যার মধ্যে কোন শিশু রোগী নেই।

বক্তারা আরো বলেন, কষ্ঠু রোগ নির্মূল এবং কষ্ঠু বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য লেপ্রা বাংলাদেশ বর্তমানে মাঠ পর্যায়ে ২৯ ধরনের কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং জেলা সদর হাসপাতালে কষ্ঠু রোগের চিকিৎসা এবং বিনামূল্যে কষ্ঠু রোগের ঔষধ পাওয়া যায়। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক