জৈন্তাপুরে হাসপাতালে চিকিৎসা সেবা বিলম্ব, মুরুব্বীদের ক্ষোভ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

১৭ পরগণার জরুরী বৈঠক

জৈন্তাপুরে হাসপাতালে চিকিৎসা সেবা বিলম্ব, মুরুব্বীদের ক্ষোভ

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০১/২০২৪ ০৭:০১:৩৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে হাসপাতালে চিকিৎসা সেবা বিলম্ব, মুরুব্বীদের ক্ষোভ

জৈন্তাপুরে ১৭ পরগণার জরুরী বৈঠক।


জৈন্তাপুর ঐতিহ্যবাহী ১৭ পরগণা শালিশ সমন্বয় কমিটির জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ জানুয়ারি সিলেট তামাবিল মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার বন্ধু নিহতের পর হাসপাতালে চিকিৎসা সেবা বিলম্বের অভিযোগ ভাংচুর ও অগ্নিসংযোগের মত অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু সমাধানের লক্ষ্য পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

রবিবার (২৮ জানুয়ারি) বিকেল ৩ ঘটিকায় জৈন্তাপুরের ঐতিহাসিক ডে ফল তলায় এই জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। ১৭ পরগণা শালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভার রেওয়াজ অনুযায়ী পানবাটা দেয়ার মধ্য দিয়ে শুরু হয় সভার আনুষ্ঠানিকতা। পরে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে পরগণার মুরুব্বিদের উপস্থিতিতে শুরু হয় মুল আলোচনা সভা। 

আলোচনায় গত ১৯ শে জানুয়ারি রাতে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর তা থেকে সৃষ্ট পরিস্থিতি সুষ্ঠু সমাধানের লক্ষ্যে ১৭ পরগনা শালিস সমন্বয় কমিটি উদ্যোগ গ্রহন করে। এর পর ১৭ পরগণার একটি প্রতিনিধি দল গত মঙ্গলবার হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষের সাথে আলাপ করে চিকিৎসা সেবা কার্যক্রম স্বাভাবিক করতে আহবান জানান। সেই সাথে সকল প্রকার ভয়ভীতি পরিহার করে ১৭ পরগণার মুরুব্বি ও জনপ্রতিনিধিদের পাশে পাওয়ার আশ্বাসও দেওয়া হয়।

কিন্তু এতকিছু পরেও হাসপাতালে চিকিৎসা সেবা স্বাভাবিক না হওয়ায় মুরুব্বীরা ডাক্তারদের উপর ক্ষোভ প্রকাশ করেন। 

আলোচনায় মুরুব্বিগণ আরো বলেন, বিগত কয়েক মাস যাবৎ জৈন্তাপুর হাসপাতাল নিয়ে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক নেতিবাচক লেখালেখি করার পরও কর্তৃপক্ষের ঘুম ভাঙে না। এ কারণে উপস্থিত অনেক মুরুব্বি ও জনপ্রতিনিধি পুরো স্টাফদের অনতিবিলম্বে প্রত্যাহারের দাবী জানান। 

সেই সাথে নিহত চার বন্ধুর চিকিৎসা সেবা দিতে বিলম্ব ও সময়মত এম্বুলেন্স না দেয়ার সাথে জড়ীতদের বিচার দাবী করেন। তাছাড়া হাসপাতালে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় যে মামলা দায়ের করা হয়েছে তাতে বিনা অপরাধে কাউকে যাতে গ্রেফতার বা হয়রানি না করার দাবী জানানো হয়। 


সভায় মুরুব্বিরা আরো বলেন,সঠিক ভিডিও তথ্যের ভিত্তিতে প্রকৃত অপরাধীদের আইননের আওতায় দিতে ১৭ পরগণা শালিশ সমন্বয় কমিটি প্রয়োজনে সহযোগীতা করবে। এমনকি স্থানীয় ভাবে তাদের কঠিন বিচারের সম্মুখীন করা হবে। কিন্তু কোন নিরোপরাধ মানুষ যাতে হয়রানি না হয় সেদিকে লক্ষ্য রাখার আহবান জানানো হয়। 

এ সময় বৈঠকে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমেদ, কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, জৈন্তাপুর উপজেলা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, জৈন্তাপুর উপজেলা পরিষদ  ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম এ, প্রবিন মুরুব্বি আলহাজ্ব এনায়েতুল্লাহ।

এছাড়াও জৈন্তাপুর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্য ইন্তাজ আলি, ফখরুল ইসলাম, বাহারুল আলম বাহার, রফিক আহমেদ, বড় চতুল ইউপি চেয়ারম্যান আবদুল মালিক, সাবেক চেয়ারম্যান মুবাশ্বির আলি, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, সাবেক চেয়ারম্যান মন্জুর এলাহী সম্রাট, আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়াও বর্ষীয়ান মুরুব্বি কালাই মিয়া,আব্দুস শুকুর, এ টি এম বদরুল, এডভোকেট আলতাফ হোসেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ সহ ১৭ পরগণার প্রত্যন্ত এলাকার মুরুব্বি জনপ্রতিনিধি ও সাধারণ জনগন উপস্থিত ছিলেন ।

বৈঠক শেষে ১৭ পরগণার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সিলেট জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করার কথা জানানো হয়। ১৭ পরগণা শালিশ সমন্বয় কমিটির সভাপতির নেতৃত্বে তিন উপজেলার বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রতিনিধি দলে রাখা হয়েছে।

সভা শেষে আরো জানানো হয়, হাসপাতালে সার্বিক ব্যবস্থাপনা স্বাভাবিক করতে চিকিৎসাসেবা উন্নত ও ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনার সুষ্ঠু সমাধানের জন্য ১৭ পরগণার প্রতিনিধিবৃন্দ স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইমরান আহমদের সাথে অচীরেই বৈঠক করবেন বলে নিশ্চিত করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক