বিশ্বনাথে সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

বিশ্বনাথে সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণ

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০১/২০২৪ ০৮:০৪:২১ পূর্বাহ্ন

বিশ্বনাথে সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণ

ছবি : নিজস্ব


সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়ন পরিষদের হল রুমে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মশালা ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচির যাত্রা শুরু হয়েছে।

রবিবার ( ২৮ জানুয়ারি ) দুপুরে ইউনিয়ন পরিষদের হল রুমে অলংকারি ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের অর্থায়নে ও ব্যবস্থাপনায় দুঃস্থদে আত্মনির্ভরশীলতা ও বেকারত্ব দুরিকরণে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইউনিয়নের নারীদের অংশগ্রহণ মুলক প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করতে এ উদ্যোগ নিয়েছে প্রবাসীদের গঠনকৃত অলংকারি ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট  ট্রাস্ট ইউকে।

প্রবাসীদের এই কর্মসূচিতে অর্ধশতাধিকের উপরে অংশগ্রহনকারী নারীদের দক্ষ প্রশিকক্ষ দ্বারা মাসব্যাপী প্রশিক্ষণ শেষে মোট ৫০ জনকে একটি করে সেলাই মেশিন ও আনুষঙ্গিক যন্ত্রপাতি প্রদান করা হবে বলে জানান আয়োজক কমিটির দায়িত্বশীল ও সমন্বয়কবৃন্দ।

ট্রাস্টের বাংলাদেশের সমন্বয়ক, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক এ কে এম তুহেম এর পরিচালনায় অলংকারি ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের ভাইস প্রেসিডেন্ট তাজুল ইসলাম কুরেশীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কামাল আহমদ।

অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ৩ নং অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্যের বার্ণ এইড হসপিটালের ডাক্তার সৈয়দ জাবের আহমদ আজমল, প্যানেল চেয়ারম্যান ফজলু মিয়া, মেম্বার আলহাজ্ব শামীম আহমদ, দেলোয়ার হোসেন সজিব, ট্রাস্টি খলিলুর রহমান ও রাসেল আলী। এসময় উপস্থিত ছিলেন আল মুছিম স্কুল এন্ড কলেজে প্রিন্সিপাল মানিক মিয়া, আলী হুসেন মুন্না, সংগঠক  আব্দুস সামাদ, মেম্বার হাবিবুর রহমান প্রমুখ।

অলংকারি ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট  ট্রাস্ট ইউকের প্রেসিডেন্ট বাবরুল হোসেন বাবুল, সেক্রেটারি দেলোয়ার হোসেন ও ট্রেজারার আব্দুল আলীম সহ অন্যান্যরা দেশের অস্বচ্ছল মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করায় স্থানীয় মানুষের কাছে প্রশাংসা কুড়াচ্ছেন। তাদের এমন কাজকে স্বাগত জানিয়ে বক্তারা ভূয়সী প্রশংসার সাথে ভবিষ্যতে এ ধারা চলমান রাখার গুরুত্তারোপ করে বক্তব্য রাখেন।

সেলাই প্রশিক্ষণ কর্মশালা যাত্রার আনুষ্ঠানিকতাকে সৌন্দয্য ও প্রাণবন্ত করতে এসময় দেশাত্মবোধক গান পরিবেশন করেন আল মুছিম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নাজিরা জান্নাত এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করেন স্কুলের শিক্ষার্থী রাইসুল ইসলাম চৌধুরী। সেলাই প্রশিক্ষক আব্দুল কাদির ও মোছাঃ ফাহমিদা বেগম মাসব্যাপী প্রশিক্ষণ প্রদানের দায়িত্ব পালন করবেন। এসময় প্রশিক্ষনার্থীদের অভিভাবক সহ এলাকার আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক