জাতীয় ক্বিরাত রিয়েলিটি শো এর ইয়েস কার্ড পেল সিলেটের মামুন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

জাতীয় ক্বিরাত রিয়েলিটি শো এর ইয়েস কার্ড পেল সিলেটের মামুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮/০১/২০২৪ ০৯:৪৩:৪৩ পূর্বাহ্ন

জাতীয় ক্বিরাত রিয়েলিটি শো এর ইয়েস কার্ড পেল সিলেটের মামুন

জাতীয় ক্বিরাত রিয়েলিটি শো এর ইয়েস কার্ড পেল সিলেটের মামুন।


জাতীয় ক্বিরাত রিয়েলিটি-শো আমানসিম সাওতুল কোরআন- ২০২৪, সিজন-৯ এর  সিলেট বিভাগের অডিশন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ জানুয়ারি) তানযীমুল উম্মাহ প্রি-হিফজ মাদরাসা সিলেট শাখা অডিটোরিয়ামে এ অডিশন সম্পন্ন হয়। 

বিচারকদের বিচার বিশ্লেষণে মাদরাসাতুল হুদা সিলেট এর ছাত্র হাফেজ আব্দুল্লাহ আল মামুনকে ইয়েস কার্ড প্রদান করা হয়। আব্দুল্লাহ আল মামুন জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিবে। এছাড়াও ৫ জন প্রতিযোগীকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। 

অডিশনে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন তানযীমুল উম্মাহ। প্রি-হিফজ মাদরাসার প্রিন্সিপাল হাফেজ জিল্লুর রহমান, হাফেজ ক্বারী মোতাহের হোসাইন এবং ক্বারী খালেদ আহমাদ। সিলেট অডিশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান সিমেন্টের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ মাসুদ রানা। 

প্রজাপতি মিডিয়া লিমিটেডের প্রয়োজনায় 'সাওতুল কোরআন ক্বিরাত রিয়েলিটি শো' পুরো রমজান মাস জুড়ে এস.এ টিভিতে সম্প্রচারিত হবে। 

জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৩ লাখ, দ্বিতীয় ২ লাখ এবং তৃতীয় স্থানকারী পাবে ১ লাখ টাকা নগদ  পুরস্কার। এছাড়া চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবার জন্য থাকবে সম্মাননা ও মূল্যবান গিফট হ্যাম্পার।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক