সিলেটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

সিলেটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ১২:৪৬:২২ অপরাহ্ন

সিলেটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রতিকী ছবি


সিলেট নগরীর আখালিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। রবিবার (২৮ জানুয়ারি) রাত ১১টার দিকে নগরীর আখালিয়া সিলেট-সুনামগঞ্জে সড়কের সিগারেট কোম্পানির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাহবুব আহমদ (১৮) সিলেট সিটি করপোরেশন এলাকার ৩৮নং ওয়ার্ডের কালিগাঁও এলাকার কলমন্দর আলীর ছেলে। তিনি নগরীর লালবাজার এলাকার মাংস ব্যবসায়ী ছিলেন।

জানা যায়, রাত ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জে সড়কের আখালিয়া সিগারেট কোম্পানির সামনে মোটরসাইকেল ও বাইসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাকেল আরোহী মাহবুব নিহত হয়।

এছাড়াও অপর মোটরসাইকেল আরোহী মারুফ আহমদ (১৭) ও বাইসাইকেল থাকা হৃদয় নামে আরও দুই যুবক গুরুতর আহত হন। বর্তমানে তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত মারুফ নগরীর ৩৮ নং ওয়ার্ডের খালিগাঁও এলাকার আসাদ আলীর ছেলে। তবে হৃদয় নামের ওই যুবকের পরিচয় এখনও জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগরী পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন