কোম্পানীগঞ্জে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন।
কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উপলক্ষে ২ দিন দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সোমবার (২৯জানুয়ারি) সকালে ১১টায় উপজেলা অডিটোরিয়ামে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমদের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার ফজলুল হকের পরিচালনায় এতে
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুজ্জামান খাঁন, উপজেলা প্রকৌশলী আসিফ খান রাবি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, ইমরান আহমদ কারিগরি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ বছর ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছেন। পরে অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন।
জৈন্তাবার্তা/জেএ




