কোতোয়ালি থানা স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

কোতোয়ালি থানা স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ০৪:২৪:১৩ পূর্বাহ্ন

কোতোয়ালি থানা স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ

কোতোয়ালি থানা স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ।


বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আওতাধিন কোতোয়ালী থানা স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার রাতে নগরীর নয়াসড়ক এলাকায় ফেডারেশনের অন্তর্ভুক্ত ট্রেড ইউনিয়ন থানা-২ এর আওতাধীন কোতোয়ালি থানা স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে অসহায় শীতার্ত শ্রমজীবি মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেন বাদলের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আমির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের মহানগর সাধারণ সম্পাদক মিয়া মোঃ রাসেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল নাগরিক কল্যাণ পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আলীন, ফেডারেশনের মহানগর প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, অর্থ সম্পাদক নজরুল ইসলাম মারুফ, ট্রেড ইউনিয়ন থানা-২ সাধারণ সম্পাদক সোহেল আহমদ ও সহ সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কোতোয়ালি থানা স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের  শিবগঞ্জ ইউনিট সভাপতি আসাদুজ্জামান হাওলাদার, শাহী ঈদগাহ শাখা সভাপতি আসাদুল হক  শ্রমিক নেতা মাহবুব হাওলাদার ও আসাদুল প্রমুখ।

শীতবস্ত্র বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, শ্রমিক সমাজ হচ্ছে দেশের সবচেয়ে বড় অবহেলিত জনগোষ্ঠী। তাদের রক্ত ও ঘামে দেশের অর্থনীতির চাকা সচল হলেও তারা সব সময় অধিকার বঞ্চিত। শীতের তীব্রতায় শ্রমিক জনগোষ্ঠী তাদের পরিবার পরিজন নিয়ে বহু কষ্টে দিনাতিপাত করছেন। দেশের শ্রমজীবি মানুষের প্রতিনিধিত্বশীল সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধ্যমত সহযোগিতা নিয়ে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। সামর্থ অনুযায়ী সবাইকে শীতার্ত মানুষের কল্যানে এগিয়ে আসতে হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন