জৈন্তাপুরে দায়ী চিকিৎসকদের প্রত্যাহার ও মামলা দিয়ে হয়রানি বন্ধের আহ্বান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

জেলা প্রশাসক বরাবর ১৭ পরগণার স্মারকলিপি প্রদান

জৈন্তাপুরে দায়ী চিকিৎসকদের প্রত্যাহার ও মামলা দিয়ে হয়রানি বন্ধের আহ্বান

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ০৪:৫২:৩১ পূর্বাহ্ন

জৈন্তাপুরে দায়ী চিকিৎসকদের প্রত্যাহার ও মামলা দিয়ে হয়রানি বন্ধের আহ্বান

জেলা প্রশাসক বরাবর ১৭ পরগণার স্মারকলিপি প্রদান।


বৃহত্তর জৈন্তা ১৭ পরগণা শালিস সমন্বয় কমিটির পক্ষ থেকে সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

সোমবার (২৯ জানুয়ারি)  দুপুর ১:০০ ঘটিকায় ১৭ পরগণা শালিস সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরীর নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় সিলট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান ১৭ পরগণা শালিস সমন্বয় কমিটির সভাপতি ও প্রতিনিধিবৃন্দের সাথে আধঘন্টাব্যাপি গুরুত্বপূর্ণ আলোচনা করেন। 

গত ১৯শে জানুয়ারি জৈন্তাপুরের চার বন্ধু জাফলং যাওয়ার সময় তামাবিল মহাসড়কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহতের পরে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের চিকিৎসা অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগে উত্তেজিত জনতা কর্তৃক অপ্রীতিকর ঘটনা ঘটেছিলো। এর সাথে জড়ীত, সংশ্লিষ্ট দায়ী চিকিৎসকদের নানা অনিয়ম অব্যবস্থাপনার সঠিক তদন্ত করে দায়ী চিকিৎসকদের প্রত্যাহার ও তিন শতাধিক মানুষকে মামলা দিয়ে হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা স্মারকলিপিতে উল্ল্যেখ করা হয়েছে।

এ সময় ১৭ পরগণা প্রতিনিধি দলের সাথে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন,গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম, বর্ষীয়ান মুরুব্বি হাজি এনায়েতুল্লাহ্, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলি,  ভাইস চেয়ারম্যান বশিরউদ্দিন এম এ, সাবেক ভাইস চেয়ারম্যান মুহিবুল হক মুহিব, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী,গোয়াইনঘাট  ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, বড় চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ সহ অন্যান্যরা।

এর আগে ১৭ পরগণার প্রতিনিধিবৃন্দ পৃথক পৃথক বৈঠকে সিলেট জেলা পুলিশ সুপার কার্যলয়ে পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের সাথে পরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৈঠক করেন। এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন  স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ নূরে আলম শামীম,  ডেপুটি সিভিল সার্জন ডাঃ জন্মেজয় দত্ত ও জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সালাউদ্দিন মিয়া সহ অন্যান্যরা।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন