গোলাপগঞ্জে আজিজ হত্যা মামলার ২৪ বছর পর একজনের যাবজ্জীবন কারাদণ্ড
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

গোলাপগঞ্জে আজিজ হত্যা মামলার ২৪ বছর পর একজনের যাবজ্জীবন কারাদণ্ড

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ০৬:২২:৪৩ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে আজিজ হত্যা মামলার ২৪ বছর পর একজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিকী ছবি


সিলেটের গোলাপগঞ্জে লেবার সর্দার আব্দুল আজিজ উরফে আজিজ হত্যা মামালার ২৪ বছর পর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামীকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে সিলেট বিভাগীয় বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মো. শাহাদৎ হোসেন প্রামানিক এ রায় ঘোষণা করেন।

ওই আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. আহম্মদ আলী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- এমই (৫৫)। তিনি সিলেটের জকিগঞ্জ থানার হাতিডহর গ্রামের জমির আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের জুলাই মাসে আব্দুল আজিজ গোলাপগঞ্জ উপজেলার রানাপিং-ফাজিলপুর রাস্তায় পাকাকরণ কাজে লেবার সর্দার হিসেবে কাজ করছিলেন। ওই বছরের ১৪ জুলাই বেলা আড়াইটার দিকে আজিজ এবং এমই ছাড়া অন্যান্য লেবার দুপুরে খাবার খেতে চলে যান। তখন এমইর সাথে আজিজের রাস্তার কাজ করা নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে এমই উত্তেজিত হয়ে তার হাতে থাকা কোদাল দিয়ে আজিজকে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

এসময় অন্যান্য লেবার তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে। সেখানে দুই দিন চিকিৎসা নেওয়ার পর ১৬ জুলাই রাতে আব্দুল আজিজ মারা যান।

এ ঘটনায় নিহত আজিজের পিতা আব্দুর রহিম নুনু মিয়া বাদি হয়ে এমইকে আসামি করে গোলাপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে সোমবার আদালত আসামি এমই-কে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন