লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির চর্চা করতে হবে : এড. নাসির উদ্দিন খান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির চর্চা করতে হবে : এড. নাসির উদ্দিন খান

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ০৬:৩২:৪৮ পূর্বাহ্ন

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির চর্চা করতে হবে : এড. নাসির উদ্দিন খান

প্রধান অতিথির বক্তব্য রাখছেন এড. নাসির উদ্দিন খান।


সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, প্রতিষ্ঠিত সমৃদ্ধ ও সুস্থ মন মানসিকতার সমাজ গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিহার্য।

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমৃদ্ধ ক্রীড়াঙ্গনের স্বপ্ন দেখেছিলেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় দেশের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ ও সম্প্রসারিত হয়েছে। তাই সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।

সোমবার (২৯ জানুয়ারি) বেলা ৩টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন,প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধূলা ও সংস্কৃতি চর্চার সুসমন্বয়ে মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। তাই সব শ্রেণী-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে। তবেই আগামী দিনে আমরা সুস্থ ও মেধাসম্পন্ন জাতি উপহার পাব।

নাসির খান আরো বলেন, খেলাধুলা করলে মন মানসিকতা ভালো থাকে সুস্থ মস্তিষ্কে লেখাপড়া করা যায় এবং ছাত্র-ছাত্রীদের বিকাশ ঘটে।

সর্বশেষ তিনি সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের বর্তমান সুনাম অক্ষুন্ন রেখে ধারাবাহিকতা বজায়ের মাধ্যমে এগিয়ে যাবে আশাবাদ ব্যক্ত করে বলেন, আমার সাধ্য অনুযায়ী বিদ্যালয়ের উন্নয়নে আমি সব সময় সহযোগিতা করে যাব।

সোনার বাংলা উচ্চ বিদয়ালয়ের সরকারি শিক্ষক নুরুল হকের সঞ্চালনায় ও গভর্নিং বডির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুনিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাপ মিয়া,৮নং তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমাান,ওয়ার্ড সদস্য প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন,গভর্নিং বডির সদস্য শামসুদ্দিন আল আজাদ প্রমুখ।

 এছাড়াও উপস্থিত ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহকারী শিক্ষকবৃন্দ ও বিদ্যালয় গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দ এবং বিদ্যালয় এর সাবেক ও বর্তমান  শিক্ষার্থীবৃন্দ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন