গোয়াইনঘাট মনাইকান্দি মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে হাকিম চৌধুরীর কম্বল বিতরণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

গোয়াইনঘাট মনাইকান্দি মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে হাকিম চৌধুরীর কম্বল বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ০৬:৩৪:৪৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাট মনাইকান্দি মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে হাকিম চৌধুরীর কম্বল বিতরণ

গোয়াইনঘাট মনাইকান্দি মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে হাকিম চৌধুরীর কম্বল বিতরণ।


সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, সিলেটে শীত বাড়ার সাথে সাথে টান্ডাজনিত রোগ বাড়ছে। এতে হতদরিদ্র অসহায় শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছেন। অনেক অভিভাবক হাড়ভাঙ্গা পরিশ্রম করেও পরিবারের মুখে ঠিকমতো আহার তুলে দিতে পারছেনা। তাদের সন্তানরা শীত নিবারণ করবে কীভাবে। তাই আমাদেরকে সমাজের অসহায় হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। এই শীতে তাদের শীত নিবারণে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। 

তিনি সোমবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার মনাইকান্দি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণকালে উপরোক্ত কথা বলেন।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি  মোঃ জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক খায়রুল আমিন, সহ ছাত্র বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য আব্দুল কুদ্দুস, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মুসলিম হোসেন ও ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক  জুবের আহমদ প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন