২ ফেব্রুয়ারী টেংরায় আসছেন প্রতিমন্ত্রী শফিক চৌধুরী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

২ ফেব্রুয়ারী টেংরায় আসছেন প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ০৭:২০:৪৩ পূর্বাহ্ন

২ ফেব্রুয়ারী টেংরায় আসছেন প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

ফাইল ছবি


২ ফেব্রুয়ারী শুক্রবার বিশ্বনাথের টেংরায় আসছেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিলেট ২ সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। 

মন্ত্রীকে ওইদিন সন্ধ্যা ৭ ঘটিকায় বিশ্বনাথের টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক গণসংবর্ধণা প্রদান করা হবে।

প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী টেংরায় আগমনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আয়োজক কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ। গণসংবর্ধনায় উপস্থিত হওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী ইতিমধ্যে সম্মতি জ্ঞাপন করেছেন। 

আয়োজক কমিটির পক্ষ থেকে বিষয়টি জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহীন উদ্দিন। উপজেলার অলংকারি ইউনিয়নের বৃহত্তর টেংরার ইতিহাসে এই প্রথম দায়িত্বপ্রাপ্ত কোনো মন্ত্রী টেংরা গ্রামে আগমণ করবেন। টেংরায় মন্ত্রীর আগমণকে উপলক্ষ করে ব্যাপক প্রস্তুতি চলছে বলে জানাগেছে। সরকারের গোয়েন্দা বিভাগ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও প্রস্তুতির সকল বিষয়ে নিরাপত্তা জনিত আগাম বাড়তি সতর্কতা অবলম্বন করে এগিয়ে যাচ্ছে সেই মাহেন্দ্রক্ষণের দিকে। সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রীর নিকট এলাকার পক্ষ থেকে বিভিন্ন উন্নয়নমূলক দাবী উত্তাপিত করা হবে বলে  জানা গেছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন