কানাইঘাটে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

কানাইঘাটে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ০৮:২৭:১৬ পূর্বাহ্ন

কানাইঘাটে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন

কানাইঘাটে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন।


‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের কানাইঘাটে দুই দিন ব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। 

সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। মেলায় উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্টল নিয়ে অংশগ্রহণ করে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিনের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসের সহকারি শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সূত্রধরের পরিচালনায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিরেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মুমিন চৌদুরী। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা  সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমদাদুল হক, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, প্রাণি-সম্পদ কর্মকর্তা নবনিতা সরকার তন্বি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন সহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। 

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন বলেন, সারা বিশে^র সাথে তাল মিলিয়ে বিজ্ঞান ও প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগিয়ে বর্তমান সরকার বিজ্ঞান মনস্ক শিক্ষা ব্যবস্থার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে, যাতে করে শিক্ষার্থীরা প্রযুক্তির যথাযথ ব্যবহার করে আবিষ্কারের উপর গুরুত্ব দিয়ে দেশের অগ্রগতি উন্নয়নে অবদান রাখতে পারে। তারা শিক্ষার্থীদের বিজ্ঞানের যথাযথ ব্যবহার করে আগামী দিনে সুনাগরিক হিসেবে গড়ে উঠার জন্য আহ্বান জানান। দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভিন্ন বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক স্টলগুলো ঘুরে দেখেন। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন