কানাইঘাট বড়দেশ উচ্চ বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির অনুমোদন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

কানাইঘাট বড়দেশ উচ্চ বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির অনুমোদন

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ০৮:২৯:০৬ পূর্বাহ্ন

কানাইঘাট বড়দেশ উচ্চ বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির অনুমোদন

ফাইল ছবি


ঐতিহ্যবাহী কানাইঘাট বড়দেশ উচ্চ বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির অনুমোদন দিয়েছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের বিদ্যালয় পরিদর্শক মো: মঈনুল ইসলাম। গত ৯ জানুয়ারী বড়দেশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অনুমোদন দেন তিনি। 

কমিটিতে ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিক্ষানুরাগী মাসুদ আহমদকে পুণরায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিনকে সদস্য সচিব, সহকারি শিক্ষক মো. নুর উদ্দিন, রাকিব মিয়াকে শিক্ষক সদস্য, আব্দুল মতিন, মো. আবু বক্কর, মো. মখলিছুর রহমান, মামুন রশীদকে অভিবাবক সদস্য, মোছাঃ সাফিয়া বেগমকে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য এবং আবুল কালাম মোহাম্মদ শামসুজ্জামানকে কমিটিতে দাতা সদস্য মনোনীত করা হয়েছে। 

নবনির্বাচিত ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ঐত্যিহবাহী বড়দেশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার সামগ্রিক উন্নয়নের পাশাপাশি প্রতিষ্ঠানটি যাতে করে কানাইঘাটের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হয় এজন্য বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধীজনদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন। এছাড়া বিদ্যালয়ের নির্বাচিত ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন