কদমতলী থেকে মহিলার লাশ উদ্ধার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

কদমতলী থেকে মহিলার লাশ উদ্ধার

দক্ষিন সুরমা প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০১/২০২৪ ০২:৪৭:৪৩ পূর্বাহ্ন

কদমতলী থেকে মহিলার লাশ উদ্ধার

প্রতীকি ছবি


সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার কদমতলী থেকে অজ্ঞাতনামা এক মহিলার (৭০) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে কদমতলী পয়েন্ট সংলগ্ন পানসী রেস্টুরেন্টের পাশ থেকে ওই মহিলার লাশ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। 

পুলিশ জানায়,  মঙ্গলবার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি একজন ভবঘুরে ভিক্ষুক ছিলেন। কদমতলী পয়েন্ট সংলগ্ন পানসী রেস্টুরেন্টের পাশের গুদামের বারান্দায় রাতে ঘুমিয়েছিলেন। ঘুমের মধ্যে হয়তো মারা গিয়েছেন। 

 দক্ষিণ সুরমা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন