ফাইল ছবি
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি ও ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশ করায় যুবকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। সিলেটের সাইবার ট্রাইব্যুনালে গত ১৫ জানুয়ারী সুনামগঞ্জের ছাতক উপজেলার ঝামক গ্রামের আজাদ মিয়ার পুত্র মো: ছাবিদ মিয়া (৩৮) এর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন একই গ্রামের মৃত আরজু মিয়ার পুত্র ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ রইছ উদ্দিন। সাইবার মামলা নং-১০/২০২৪ইং।
সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোঃ মনির কামাল মামলাটি আমলে নিয়ে তদন্ত রিপোর্ট দাখিলের জন্য ছাতক থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ছাতক উপজেলার ঝামক গ্রামের আজাদ মিয়ার পুত্র মো: ছাবিদ মিয়া (৩৮) দীর্ঘদিন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে আসছে। সে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। তাকে এ ব্যাপারে বাধা দিলে সে আরো বেশী অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে একজন সচেতন নাগরিক হিসেবে সাইবার ট্রাইব্যুনাল সিলেটে মামলাটি দায়ের করেন ছাতক উপজেলার ঝামক গ্রামের মৃত আরজু মিয়ার পুত্র ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ রইছ উদ্দিন।
জৈন্তাবার্তা/জেএ




