গোয়াইনঘাটে মাস্টার আব্দুল মান্নানের দাফন সম্পন্ন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

গোয়াইনঘাটে মাস্টার আব্দুল মান্নানের দাফন সম্পন্ন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩০/০১/২০২৪ ০৮:০৭:৪৯ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে মাস্টার আব্দুল মান্নানের দাফন সম্পন্ন

ফাইল ছবি


উত্তর সিলেটের অন্যতম শিক্ষাবিদ,  ঐতিহ্যবাহী পিয়াইনগুল কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের প্রধান শিক্ষক, পিয়াইনগুল জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, পশ্চিম গোয়াইনঘাট দাখিল মাদ্রাসা ও গোয়াইনঘাট দাখিল মাদ্রাসাসহ একাধিক প্রতিষ্টানের প্রতিষ্ঠাতা এবং সভাপতি,বহর জামে মসজিদের সাবেক সভাপতি, অত্যন্ত নীতিবান ও পরহেজগার ব্যক্তিত্ব জনাব আলহাজ্ব মাষ্টার  আব্দুল মান্নান সোমবার সকাল ১১টার দিকে সিলেট নগরীর নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যু কালে উনার বয়স ছিল ৭৮বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে মঙ্গলবার বাদ মাগরিব মরহুমের গ্রামের উপজেলার সালুটিকরস্থ বহর সরকারি প্রাথমিকবিদ্যালয় মাঠে জানাজা শেষে গ্রামের পঞ্চায়েতি কবরস্থানে দাফন করা।

জানাজায়োত্তর মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  আব্দুল হাকিম চৌধুরী, সিলেট সরকারি মহিলা কলেজে সহকারী অধ্যাপক জিল্লুর রহমান, ডাঃ আব্দুল কাইয়ুম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, নন্দীরগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বারহাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমদ, সাংবাদিক আবুল হোসেন, গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের সভাপতি সাংবাদিক আনোয়ার হোসাইন, শিক্ষাবিদ ও সমাজসেবী ডাঃ মুন্তাজিম আলী, আব্দুল মালিক, মনজুর আহমদ, সাংবাদিক আমির উদ্দিন, ব্যবসায়ী ইব্রাহিম খলিল প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন