সমঝোতা হওয়ায় সিলেটের স্থলবন্দর দিয়ে আমদানি শুরু
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

সমঝোতা হওয়ায় সিলেটের স্থলবন্দর দিয়ে আমদানি শুরু

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ৩১/০১/২০২৪ ০৪:০৬:০৯ পূর্বাহ্ন

সমঝোতা হওয়ায় সিলেটের স্থলবন্দর দিয়ে আমদানি শুরু

সমঝোতা হওয়ায় সিলেটের স্থলবন্দর দিয়ে আমদানি শুরু।


দীর্ঘ ২৩ দিন পর সিলেট বিভাগের সকল স্থল বন্দর ও স্থল শুল্ক ষ্টেশন দিয়ে পাথর আমদানী চালু হতে যাচ্ছে বুধবার। মঙ্গলবার (৩০ জানুয়ারী) সকালে সিলেটের সকল স্থল বন্দর ও স্থল শুল্ক ষ্টেশনের আমদানীকারক সংগঠনের নেতৃবৃন্দ মিলে কমিশনার কাষ্টমস এক্সাইজ ও ভ্যাট সিলেট কমিশনারেট-এর সাথে যৌথ মতবিনিময় সভায় মিলিত হন। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে বুধবার (৩১ জানুয়ারী) থেকে পাথর আমদানী চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর আগে আমদানি শুল্ক ও কাস্টমস ডিউটি বৃদ্ধির প্রতিবাদে গত ৭ জানুয়ারী থেকে সিলেটের সকল স্থল বন্দর ও শুল্ক ষ্টেশন দিয়ে পাথর আমদানী বন্ধ রাখারা ঘোষণা দেন আমদানীকারকগণ।

এদিকে মঙ্গলবার নগরীর উপশহরস্থ কাষ্টম অফিস কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সাবেক সভাপতি মো. এমদাদ হোসেন, সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের সভাপতি ও সিলেট চেম্বারের সহ সভাপতি মো. আতিক হোসেন, অর্থ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, তামাবিল পাথর, চুনাপাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি মো. লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ছেদু, ভোলাগঞ্জ পাথর আমদানীকারক গ্রুপের সহ সভাপতি মো. বশির আহমদ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মিন্টু, ছাতক লাইমষ্টোন ইম্পোর্টারস এন্ড সাপ্লাইয়ার্স গ্রুপের সভাপতি ও সুনামগঞ্জ চেম্বারের পরিচালক আহমেদ শাখায়াত সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক অরুন দাস, তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের মনমোহন পাল মতিশ, সুনীল পাল চৌধুরী, মো. খসরুল আলম, তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আনিসুল হক, শাহীন চৌধুরী, সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কার্যকরী সদস্য মো. শাহ আলম, শাহীন আহমদ, আলতাফ হোসেন প্রমুখ।

জানা গেছে, জানা যায়, ৮ জানুয়ারী থেকে তামাবিল স্থলবন্দরে অবস্থিত বাংলাদেশ শুল্ক বিভাগ পণ্য আমদানিতে প্রতি টনে পূর্বের নির্ধারিত অ্যাসেসমেন্ট ভ্যালু ১১.৭৫ ডলারের পরিবর্তে ১৩ ডলার নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে বাড়তি শুল্ককর প্রত্যাহারের দাবিতে ৭ জানুয়ারী থেকে উভয় দেশে আমদানি-রফতানি বন্ধ করে দেন পাথর আমদানিকারকরা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক সিলেট অঞ্চলের স্থলবন্দর গুলোতে ভারত থেকে আমদানি করা বোল্ডার স্টোন প্রতি মেট্রিকটন ১৩ ডলার, স্টোন চিপস প্রতি মেট্রিকটন ১৪ ডলার এবং লাইমস্টোন প্রতি মেট্রিকটন ১৩.৫০ ডলার নতুন করে পাথরের উপর অতিরিক্ত শুল্কায়ন মুল্য বৃদ্ধি সংক্রান্ত একটি পত্র সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কর্তৃক ৪ জানুয়ারি প্রেরণ করে শুল্কায়ন মুল্য বৃদ্ধির কথা জানান।

এতে ব্যবসায়ীরা ভারত থেকে পাথর আমদানি বন্ধ রাখার ঘোষনা দেন। তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী জানান,জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভারত থেকে পাথর ও চুনা পাথর আমদানির উপর প্রতি মেট্রিক টনে অতিরিক্ত মূল্য বৃদ্ধি করায় এবং এই বাড়তি শুল্ক দিয়ে পণ্য আমদানি করা হলে আমদানিকারক ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়ায় তামাবিল সহ সিলেটের সবক'টি বন্দর ও শুল্ক স্টেশন দিয়ে পাথর ও চুনা পাথর আমদানি বন্ধ রাখা হয়েছিল।

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ-সভাপতি সিলেট অঞ্চলের স্থলবন্দর ব্যবসা পরিচালনা সংক্রান্ত কমিটির আহবায়ক মো: ইমদাদ হোসেন জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)'র সাথে ঢাকায় বৈঠক এবং সিলেট কাস্টমস কমিশনারের সাথে সিলেট অঞ্চলের স্থলবন্দর ব্যবসা পরিচালনা সংক্রান্ত কমিটির নেতৃবৃন্দ পৃথক বৈঠক করেন। যৌথ বৈঠকে পুনরায় ব্যবসা-বাণিজ্য চালু করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। লাইমস্টোন প্রতি মেট্রিকটন আমদানির উপর শুল্কায়ন মুল্য .৭৫ সেন্ট মার্কিন ডলার মুল্য কমানো হয়েছে।

তিনি জানান, বৈঠকের সিদ্ধান্তে তামাবিল, সুতারকান্দি (শেওলা), ভোলাগঞ্জ, জকিগঞ্জ, জুড়ি, চাতলাপুর, ছাতক, বড়ছড়া, বাল্লা সীমান্তের স্থলশুল্ক স্টেশন দিয়ে ভারতীয় বোল্ডার স্টোন, চিপস স্টোন, লাইমস্টোন পাথর আমদানি-রপ্তানী প্রক্রিয়া পুরোপুরি স্বাভাবিক হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন