শাবির প্রতিষ্ঠাকালীন উপাচার্যের স্মরণে স্মারক বক্তৃতা অনুষ্ঠিত।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য ড. ছদরুদ্দিন আহমেদ চৌধুরীর স্মরণে স্মারক বক্তৃতার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক অধ্যাপক আমিনা পারভীনের সভাপতিত্বে এ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে ড. ছদরুদ্দিন আহমেদকে স্মরণ করে কোষাধ্যক বলেন, “আজকের যে শাহজালাল বিশ্ববিদ্যালয় তার ভিত্তিপ্রস্তর করেছিলেন স্যার। তিনি তার দুরদৃষ্টির মাধ্যমে দক্ষ শিক্ষক দ্বারা তিনটি বিভাগ চালু করেন । তারই ধারাবাহিকতায় আজ শাবি সুনামের সাথে এগিয়ে চলছে।”
এসময় তিনি ড. ছদরুদ্দিন আহমেদের আত্মার মাগফেরাত কামনা করেন।
এর আগে, ড. ছদরুদ্দিন আহমেদের জীবন বৃত্তান্ত পাঠ করেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাদিয়া খানম।
স্মারক বক্তব্যে এআই ও অর্থনৈতিক ক্রমবিকাশ সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম. ইসমাইল হোসেন। একইসাথে মহান মুক্তিযুদ্ধে এবং পদার্থবিদ, সংগঠক হিসেবে ড. ছদরুদ্দিন আহমেদের অবদান তুলে ধরেন।
এসময় তিনি এআই উন্নত ও অনুন্নত দেশগুলোর উপর ইতিবাচক ও নেতিবাচক কেমন প্রভাব ফেলবে তা তুলে ধরেন। বক্তব্যের শেষে বিভিন্ন প্রশ্নের জবাব দেন ড. ইসমাইল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো শাহ আলম, অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন, অধ্যাপক ড. আব্দুল হান্নান, অধ্যাপক ড. শারাফুদ্দিন, অধ্যাপক এসএম সাইফুল ইসলাম সহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকরা ।
জৈন্তাবার্তা/জেএ




