জৈন্তাপুরে রাস্তা প্রশস্তকরণে মডেল থানার ভূমি ছাড়, চেয়ারম্যানের কৃতজ্ঞতা প্রকাশ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

জৈন্তাপুরে রাস্তা প্রশস্তকরণে মডেল থানার ভূমি ছাড়, চেয়ারম্যানের কৃতজ্ঞতা প্রকাশ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০১/২০২৪ ০৪:৪৩:৪৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে রাস্তা প্রশস্তকরণে মডেল থানার ভূমি ছাড়, চেয়ারম্যানের কৃতজ্ঞতা প্রকাশ

জৈন্তাপুরে রাস্তা প্রশস্হকরণে মডেল থানার ভূমি ছাড়।


জৈন্তাপুর সদরে রাজবাড়ী বাইপাস রাস্তার চলমান কাজ ও প্রশস্হকরণ কাজের জন্য জৈন্তাপুর মডেল থানার দেয়ালের একাংশ ভেঙে ফেলা হয়েছে। 

জৈন্তাপুর উপজেলা সদরে দীর্ঘদিনের যাটজট নিরসন ও জনভোগান্তী লাঘবে ২০২২ সালের শেষের দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ সদরের ফতেহ্খাঁ রোডের দুইপাশ প্রশস্তকরণ ও শেখ রাসেল মিনি স্টেডিয়াম হয়ে জৈন্তাপুর মডেল থানার উত্তর প্রান্ত দিয়ে সিলেট তামাবিল মহাসড়ক পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা বাইপাস করার উদ্যোগ গ্রহন করেন।

২০২৩ সালের প্রথম দিকে রাস্তা প্রশস্হকরণের কাজ শুরু করা হয়। বাইপাস কাজের জন্য জৈন্তাপুর মডেল থানার উত্তর প্রান্তের দেয়াল অপসারণের প্রয়োজন হলে পুলিশের উর্ধ্বতণ কর্মকর্তা বরাবর আবেদন করা হয়। তখন জনগনের সুবিধা স্বার্থের কথা চিন্তা করে দেয়াল অপসারণ সহ ১শ ৯ ফুট দীর্ঘ ও ৫ ফুট প্রশস্হ জমি (আনুমানিক ২ শতক) রাস্তা তৈরীতে ভূমি ছাড় দেয় জৈন্তাপুর মডেল থানা। 

বুধবার (৩১ জানুয়ারি) বেলা ১১ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বাইপাস রাস্তার কাজের অগ্রগতি পরিদর্শন শেষে জৈন্তাপুর মডেল থানায় উপস্থিত হয়ে দেয়াল অপসারণ ও নতুন দেয়াল নির্মান কাজ পরিদর্শন করেন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ আল আমিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সহ মডেল থানার অফিসারবৃন্দ।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ সাংবাদিকদের বলেন রাস্তা প্রশস্হকরণ ও জনগণের কথা বিবেচনা করে দেয়াল অপসারণের জন্য  বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা বরাবরে আবেদন করলে তা মন্জুর করেন। তিনি এই মহৎ কাজের সহযোগিতার জন্য সিলেট রেন্জের ডিআইজি শাহ্ মিজান শাফিউর রহমান বিপিএম ( বার) পিপিএম ও সিলেট জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এ সময় তিনি আরো বলেন, সদর রাজবাড়ী বাইপাস রাস্তাটি তৈরী করা আমার জন্য বড় একটা চেলেন্জ ছিলো। বর্তমানে রাস্তার ৭৫% কাজ সম্পন্ন। এ জন্য সাবেক মন্ত্রী ইমরান আহমদ এমপির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে প্রকল্পটির বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ( ভুমি) সহ সংশ্লিষ্ট প্রশাসনের সকলকে, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি সহ যারা নিজেদের স্হাপনা ভেঙ্গে রাস্তার জন্য জায়গা দিয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ফটিক দাদা,জুসনা খাঁশিয়া,ওয়াংকি খাঁশিয়া, হিরণ দাদা, বাবলু ও লন্ডন প্রবাসী রিপনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

উল্লেখ্য জৈন্তাপুর বাসষ্টেশন থেকে ফতেহখাঁ সড়ক ধরে উপজেলা পরিষদ পর্যন্ত রাস্তাটিতে যানজট ছিলো নিত্যদিনের ভোগান্তি। বিশেষকরে সপ্তাহে দুইদিন হাটবারে গাড়ী, এম্বুলেন্স চলাচলে সিমাহীন ভোগান্তি পোহাতে হত সাধারণ জনগনের। এই একটি রাস্তা ব্যবহার করে উপজেলা পরিষদ, ভুমি অফিস, কৃষি অফিস, হাসপাতাল, প্রানী সম্পদ দপ্তর সহ নানা গুরুত্বপূর্ণ দপ্তরে ও সরকারি স্কুল ও মাদ্রাসায় শত শত মানুষ প্রতিদিন যাতায়াত করে। বাইপাস রাস্তার কাজ সম্পন্ন হলে এই ভোগান্তি থেকে সাধারণ জনগণ রেহাই পাবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন